৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ নারী মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) এর একটি দল চাঁপাইনবাবগঞ্জ সদর থানার কোদালকাটি ভাড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ এক নারী মাদক কারবারীকে গ্রেফতার করেছে। শুক্রবার রাত ৮টার দিকে এ অভিযান চালায় মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতর নাম শাহানাজ বেগম (৪৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি ভাড়পাড়ার রফিকুল ইসলামের স্ত্রী। তিনি একজন চিহ্নিত মাদক কারবারী বলে জানিয়েছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

আজ শনিবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, চাঁপাইনবাবগঞ্জের কোদালকাটি ভাড়পাড়া ভারতীয় সীমান্তবর্তী দূর্গম পদ্মার চর এলাকায় মাদক কারবারী নারী তার বাড়িতে হেরোইন রেখে বিক্রি করছে।

আরও পড়ুনঃ   নাচোল উপজেলায় জাতীয় নির্বাচন উপলক্ষে বিএনপির ৮নং ওয়ার্ড কমিটি গঠন

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ি ঘেরাও করে। এসময় ওই বাড়ি থেকে শাহানাজ বেগমকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৪শ’ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

আরও পড়ুনঃ   শীতার্তদের বাড়িতে শীতবস্ত্র উপহার পৌঁছাল ‘ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স’

তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে শাহানাজ বেগমের স্বামী পালিয়ে যায়। তারা স্বামী ও স্ত্রী দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।

র‌্যাব জানায়, তাদের বাড়ি দুর্গম এলাকায় হওয়ায় তারা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হেরোইন ও ফেন্সিডিল আমদানি করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন স্থানে বিক্রি করে থাকে। গ্রেপ্তারের পর তাকে চাঁপাইনবাবগঞ্জ থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST