৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

রাসিকের চলমান উন্নয়ন নিয়ে মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্প এবং এর বাহিরের কার্যক্রমসমূহ দ্রুত বাস্তবায়ন ও তদারকির জন্য মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নগর ভবনে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় রেলওয়ে ক্রসিং এ ওভারপাস, প্রশস্ত রাস্তা, ড্রেন, ফুটওভারব্রিজ, কাঁচাবাজার মাকের্ট নির্মাণ সহ নগরীতে উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি ও নগরীকে নান্দনিকভাবে সাজাতে আমরা কাজ করে যাচ্ছি। বড় প্রকল্পের পাশাপাশি এর বাহিরেও বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এই কাজকে এগিয়ে নিতে হবে। এ সময় রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন কার্যক্রম দ্রুত গতিতে বাস্তবায়নে সংশ্লিষ্টদের তাগিদ দেন রাসিক মেয়র।

আরও পড়ুনঃ   চার দিন পর স্বস্তি ফিরছে খাগড়াছড়িতে

সভামঞ্চে উপবিষ্ট থেকে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার। সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, প্রকৌশল বিভাগের প্রকৌশলী সহ সংশিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   জয়-মুশফিকের লড়াইয়ে ‘নতুন জীবন’ বাংলাদেশের

সভায় প্রকল্প পরিচালক জানান, ২৯৩১ কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে ‘রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামোর উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের সর্বমোট ২২৯টি প্যাকেজের মধ্যে ১৮৩টি প্যাকেজের কাজ সম্পন্ন হয়েছে এবং ৪৬টি প্যাকেজের কাজ চলমান রয়েছে। প্রকল্পের অগ্রগতি প্রায় ৬০ শতাংশের অধিক। বড় প্রকল্পের বাইরেও বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারী বর্ষণে বিপর্যস্ত ব্যাংকক, দুর্যোগ এলাকা ঘোষণা

১

ভাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

২

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

৩

পুজোর কয়েকটা দিনের প্রেম দারুণ লাগত : কৌশানি

৪

জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স: আইনশৃঙ্খলা ও বিচারিক কার্যক্রমে সমন্বয়ের তাগিদ

৫

ফ্যাসিবাদী শক্তিকে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

বেনাপোলে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের মিছিল

৭

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, রুটি-চা নিয়ে ছুটে এলো শিশু কন্যা

৮

বাংলাদেশে বাণিজ্য ও বিনিয়োগে বড় সম্ভাবনা দেখছে স্পেনের ব্যবসায়ীরা

৯

গুলিস্তানে জাসদ কার্যালয়ে পুলিশের অভিযান

১০

নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত

১১

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু, হেলপারও চালক পলাতক

১২

ফেনী জেলায় অস্বাভাবিকভাবে বেড়েছে এলপিজি গ্যাসের দাম

১৩

সড়ক হয়েছে বদলায়নি জনজীবন, বিভিন্ন সংকটে আলীকদমের কুরুকপাতা

১৪

নেত্রকোনায় নিখোঁজের ৭ দিন পর সাবেক স্ত্রীর মাটিচাপা মরদেহ উদ্ধার, ঘাতক স্বামী গ্রেফতার

১৫

পাকিস্তানে পুলিশ চেকপোস্টে বোমা হামলা, শিশু-নারীসহ ১১ জন নিহত

১৬

মশাবাহিত রোগ প্রতিরোধে একযোগে কাজ করতে হবে: রাজশাহীর ডিসি

১৭

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

১৮

জাপানের তরুণ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে : এলজিআরডি মন্ত্রী

১৯

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ১০ কিলোমিটার ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি’

২০

Design & Developed by: BD IT HOST