৩ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নিরাপদ মাতৃত্ব প্রত্যেক মায়েরই অধিকার: আসাদ

স্টাফ রিপোর্টার : নিরাপদ মাতৃত্ব প্রত্যেক মায়েরই অধিকার বলে মন্তব্য করেছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাঃ আসাদুজ্জামান আসাদ। সোমবার সকাল ১০ টায় মোহনপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় উপজেলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক প্রসব সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর এমসিএইচ-সার্ভিসেস ইউনিট এই কর্মশালায় সহযোগিতা করেন।
সংসদ সদস্য আসাদুজ্জামান বলেন, নিরাপদ মাতৃত্ব প্রত্যেক মায়েরই অধিকার। একজন সুস্থ মা-ই পারে একজন সুস্থ সন্তান জন্ম দিতে। আর অনাগত এ সন্তানটিই দেশের ভবিষ্যৎ। সুতরাং মাতৃস্বাস্থ্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা অবহেলা করার সুযোগ নেই।
আসাদ বলেন, এখন বিনা চিকিৎসায় গর্ভবতী মায়েদের আর আগের মতো মৃত্যুবরণ করতে দেখা যায় না। জন্মদানের পর মা ও নবজাতক শিশুরাও বেশ সুস্থ থাকে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ২০১০ সালের ১৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের এমডিজি পুরস্কারও পেয়েছেন।
এরপরও নানা সমস্যা দেখা যাচ্ছে। দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল এবং প্রায় ১৫০টির মতো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসূতিসেবা কার্যক্রম থাকলেও সঠিক সময়ে সেবা পাচ্ছে না সাধারণ মানুষ। এর অন্যতম কারণ পারিবারিক কুসংস্কার। তা ছাড়া অপরিকল্পিত গর্ভধারণ, কিশোরী মায়ের পুষ্টিহীনতা, রক্তস্বল্পতা, গর্ভাবস্থায় রক্তক্ষরণ, সুচিকিৎসা ও সচেতনতার অভাব, ভুল চিকিৎসা, অদক্ষ দাইয়ের হাতে সন্তান প্রসব, বাল্যবিয়ে, দরিদ্রতা, সর্বোপরি নারীর প্রতি অবহেলাসহ আরো বহু কারণে নারীরা যথাযথ স্বাস্থ্যসেবা পাচ্ছে না। এ জন্য গর্ভকালীন পরিচর্যা, গর্ভবতী মায়ের খাদ্য, গর্ভাবস্থায় ব্যায়াম ও বিশ্রামের প্রয়োজনীয়তা, গর্ভাবস্থায় সাধারণ অসুবিধা, প্রতিকার ও প্রসব-পরবর্তী সময়ে মায়ের যত্ন সম্পর্কে জানা দরকার।
কর্মশালায় মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাসের সভাপতিত্বে সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) রাফিউন নাহারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাক্তার ফাতেমাতুজ জোহুরা।
কর্মশালয় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা রাজশাহীর পরিচালক দেওয়ান মোরর্শেদ কামাল, উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, সহকারী পরিচালক (সিসি)ও রিজিওনাল কনসালটেন্ট ড. মাহবুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, বিএমডিএ সহকারী পরিচালক জিএফ হাসানুল ইসলাম ফারুক, মোহনপুর থানার তদন্ত ওসি আছের আলী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১১

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১২

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১৪

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১৫

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৬

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৭

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৮

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৯

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST