২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

নিউইয়র্কে দুয়ো শুনলেন ব্যর্থ লিটন-শান্তরা

অনলাইন ডেস্ক : লম্বা সময় ধরে অফফর্মে বাংলাদেশের টপ অর্ডার। বিশেষ করে লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছেন। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচেও ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারেননি তারা। বরং ভারতের বিপক্ষে দ্রুত সাজঘরে ফিরে দলের বিপদ বাড়িয়েছেন। এমন বাজে পারফরম্যান্সের কারণে মাঠেই শান্ত-লিটনদের দুয়ো দিয়েছেন সমর্থকরা।

আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান করেছিল ভারত। দলের হয়ে ঋষভ পন্ত ৩২ বলে ৫৩ রান করেন। তাছাড়া হার্দিক পান্ডিয়া ৪০ ও সূর্যকুমার যাদব ৩২ রান করেছেন।

আরও পড়ুনঃ   বৃহত্তর স্বার্থে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন সৌম্য। ২ বল খেলে ডাক মারেন এই ওপেনার। তিনে নেমে ৮ বলে ৬ রানের বেশি করতে পারেননি লিটন দাস। আর চারে নেমে ৬ বল খেলেও রানের খাতা খোলার আগেই ফিরেছেন শান্ত।

আরও পড়ুনঃ   বাউবির উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম

টপ অর্ডারের তিন ব্যাটারের এমন ব্যর্থতায় ম্যাচ থেকেই ছিটকে যায় বাংলাদেশ। তাতে হতাশ হয়েছেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। লিটন-শান্তরা যখন ব্যর্থ হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন তখন গ্যালারিতে বসে দুয়ো দিয়ে নিজেদের ক্ষোভ ঝেড়েছেন সমর্থকরা।

অবশ্য শেষের দিকে মাহমুদউল্লাহ রিয়াদ ও সাকিব আল হাসানের ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছেন। দুই অভিজ্ঞ ব্যাটারের কল্যাণে একশ পার হয় বাংলাদেশের ইনিংস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST