২ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

ভোরে পর্দা উঠছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের

অনলাইন ডেস্ক : দিনের আলো ফুটতেই রোববার টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হবে। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। বাংলাদেশের বিপক্ষে প্রথম মুখোমুখি দেখায় সিরিজ জয়ের মাধ্যমে আমেরিকানরা বেশ আত্মবিশ্বাস সঞ্চয় করেছে। ১৮৪৪ সালে তিনদিনের ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি, যেখানে কানাডা জিতে ২৩ রানে। এই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচেও তারা নেপালকে হারিয়েছে।

যুক্তরাষ্ট্র–কানাডা দুই দলই এবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামছে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্রকে কোনো বাছাই খেলতে হয়নি, আর আমেরিকান বাছাই জিতে টিকিট পেয়েছে কানাডা। ডালাসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হতে চললেও, সেখানে সেভাবে কোনো উত্তেজনা নেই। বাংলাদেশসহ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচই এখানে বৃষ্টিতে ভেসে গেছে। ফলে ৭ হাজার ধারণক্ষমতার ডালাসের গ্যালারি পুরোপুরি ভরা নিয়েও শঙ্কা রয়েছে। এ ছাড়া উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন নিয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইসিসি।

বিশ্বকাপের উদ্বোধনী দিন গায়ানায় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনি। ওই ম্যাচের আগে একটি অনুষ্ঠান আয়োজনের কথা জানিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের আয়োজন নিয়ে সেভাবে কিছু দৃষ্টি আকৃষ্ট না হলেও, ক্যারিবীয় দ্বীপটি ব্যতিক্রম। যেখানে পা রাখা দেশগুলোর অধিনায়কদের তারা বরণ করে নিয়েছে।

আরও পড়ুনঃ   পুঠিয়ার বানেশ্বরে গর্ভবতী গরুর মাংস বিক্রি এলাকা জুড়ে হৈ-চৈ

প্রথমবারের মতো ২০ দলের অংশগ্রহণে হবে মেগা ইভেন্টটি। রিজার্ভ ডে থাকছে প্রথম সেমিফাইনাল ও ফাইনালে। আয়োজক দেশ দুটির টাইম জোনের সাথে ভারতীয় উপমহাদেশের সময়ের বেশ বড় পার্থক্য রয়েছে। ফলে যুক্তরাষ্ট্রে ১ জুন বিশ্বকাপের পর্দা উঠলেও, বাংলাদেশে সেটি হয়ে যাচ্ছে ২ জুন। দেশটির সঙ্গে বাংলাদেশের রয়েছে ১১ ঘণ্টার ব্যবধান। একইভাবে ক্যারিবীয় দ্বীপের সঙ্গেও ১০ ঘণ্টার ব্যবধান রয়েছে। ফলে বিশ্বকাপের কিছু কিছু ম্যাচ বাংলাদেশ সময় রাত এমনকি মধ্যরাতেও অনুষ্ঠিত হতে দেখা যাবে।

এবারের বিশ্বকাপে গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। এ ছাড়া দুই প্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান পড়েছে একই গ্রুপ ‘এ’। গ্রুপটিতে তাদের বাকি তিন সঙ্গী আয়ারল্যান্ড, স্বাগতিক যুক্তরাষ্ট্র ও কানাডা। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড ও ওমান খেলবে। আর ‘সি’ গ্রুপে আছে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি। সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।

টুর্নামেন্টের ফরম্যাট : এবারের বিশ্বকাপে অংশগ্রহণকারী ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথমে হবে গ্রুপপর্বের খেলা। প্রতি গ্রুপে ৫টি করে দল থাকছে। গ্রুপপর্বে প্রত্যেক দল খেলবে ৪টি করে ম্যাচ। সেখান থেকে গ্রুপের শীর্ষ দুই দল যাবে সুপার এইট পর্বে। এই পর্ব থেকে বিশ্বকাপ পুরোপুরি ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে। সুপার এইটেও চারটি করে দল নিয়ে দু’টো আলাদা গ্রুপ করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা

পুরো টুর্নামেন্টে ম্যাচ জয়ের জন্য থাকছে ২ পয়েন্ট করে, ফলাফল না হলে ১ পয়েন্ট এবং হেরে গেলে কোনো পয়েন্ট যোগ হবে না। টি-টোয়েন্টিতে ম্যাচ টাইয়ের কোনো সুযোগ নেই, এরকম হলে সুপার ওভারে নিষ্পত্তি হবে ম্যাচ। সুপার ওভারেও ড্র হলে, খেলার ফল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবে।

রিজার্ভ ডে : এবারের বিশ্বকাপে প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, শুধুমাত্র প্রথম সেমিফাইনাল ও ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে বরাদ্দ আছে। আর দ্বিতীয় সেমিফাইনালের (২৭ জুন) জন্য অতিরিক্ত ২৫০ মিনিট রাখা হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালেও যদি রিজার্ভ ডে রাখা হতো, তাহলে সেটি গড়াবে ২৮ জুন রাত ৮টা ৩০ মিনিটে। রিজার্ভ ডে-তে গড়ালে এই ম্যাচে যে দল জিতবে, তাদের ২৯ তারিখ ব্রিজটাউনে পৌঁছেই ফাইনালে মাঠে নেমে পড়তে হবে। কিন্তু আইসিসি চাচ্ছে ২৮ জুন ট্রাভেল ডে হিসেবে চিহ্নিত হোক এবং ২৯ জুন ফাইনাল আয়োজিত হোক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST