২৯ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ার পর বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তাঁর দাবি, আওয়ামী লীগের টাকা ও ভোটব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হয়েছে বিএনপি। গত আট মাসে দলটির বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পরিবর্তে স্থবির রাখা হয়েছে। এখন রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ায় জাতীয় ঐক্যের কথা বলছে সরকার।

রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বললেন, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই আওয়ামী লীগের বিচার এবং দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে জনগণ। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে প্রায় ১৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬ বছর ধরে গুম, খুন, তিনটি বিতর্কিত নির্বাচন এবং হাজার হাজার কোটি টাকা লুটপাটের ঘটনা ঘটেছে। এসব অপরাধের বিচার চেয়েই মানুষ সেদিন রাজপথে নেমেছিল। কিন্তু গত দুই বছরেও সেই বিচারের প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

তিনি অভিযোগ করেন, বিএনপি গত আট মাসে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া স্থবির করে রেখেছে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে নির্বাচনে অংশ নিয়েছে। দলটির টাকা ও ভোটব্যাংক কাজে লাগিয়ে নির্বাচনে জয়ী হয়েছে। এখন সেই সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে। গত আট মাসে এই জাতীয় ঐক্য কোথায় ছিল? ৫ আগস্টের পর এই ঐক্যের উদ্যোগ কেন নেওয়া হয়নি?

আরও পড়ুনঃ   রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না করা, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া এবং গণভোটের রায় কার্যকর না করার মাধ্যমে বিএনপি জাতীয় ঐক্যের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, এসব কারণে সরকারের প্রতি জনগণের আস্থা কমেছে।

তিনি বললেন, আওয়ামী লীগকে জনগণ ৫ আগস্ট প্রত্যাখ্যান করেছে। এখন দেশের মানুষকে নতুন করে রাজপথে নামতে হচ্ছে। এই আন্দোলন বিএনপি, এনসিপি কিংবা জামায়াতের জন্য নয়; দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার জন্য।

ভারতের সঙ্গে সীমান্ত পরিস্থিতি ও নদীর পানির ন্যায্য হিস্যা প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সীমান্তে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও আওয়ামী লীগের নেতাকর্মীরা যৌথভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশের নদীগুলো নিয়েও ষড়যন্ত্র চলছে। আগামী ১২ ডিসেম্বর গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। অথচ চুক্তি নবায়ন নিয়ে এখনো স্পষ্ট কোনো অগ্রগতি নেই।

পানিমন্ত্রীর বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বললেন, মন্ত্রী জানিয়েছেন, চুক্তি নবায়নের বিষয়ে ভারতকে দুটি চিঠি দেওয়া হলেও কোনো উত্তর পাওয়া যায়নি। অথচ এর আগে সংসদে তিনি চুক্তি নিয়ে আলোচনা চলার কথা বলেছিলেন। ভারতের এমন অবস্থানের কারণে পদ্মাপাড়ের মানুষসহ রাজশাহী অঞ্চলের কৃষি ও পরিবেশ হুমকির মুখে পড়তে পারে।

নাহিদ ইসলাম আরও বলেছেন, তিস্তার পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চল ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইভাবে পদ্মার পানির ন্যায্য হিস্যা না পেলে রাজশাহী অঞ্চল মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সীমান্ত সুরক্ষা এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এই লড়াই কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সীমাবদ্ধ থাকবে না। দেশের মানুষকেই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে।

আরও পড়ুনঃ   ছাদখোলা বাসে রাজশাহীতে ট্রফি নিয়ে ঘুরবেন শান্তরা

বিএনপির শাসনক্ষমতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গত ১৬ বছর বিরোধী দলে থেকেও বিএনপি আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারেনি। এখন সরকারে থেকেও দেশের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যরাও নিরাপদে যেতে পারছেন না। এতে সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।

তিনি বললেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র, তরুণ, শ্রমিক ও সাধারণ মানুষের যে ঐক্য তৈরি হয়েছিল, সেই ঐক্য আবারও গড়ে তুলতে হবে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ৫ আগস্টের পর দলটি এ দেশে রাজনীতি করার সুযোগ হারিয়েছে।

রাজশাহীতে ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলন জোরদারের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বললেন, পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের আন্দোলন রাজশাহীর মাটি থেকেই গড়ে তুলতে হবে। এ অঞ্চলের মানুষের স্বার্থ রক্ষায় এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তি, নারীশক্তি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই আন্দোলনে তাঁরা নেতৃত্ব দেবেন।

রাজশাহী মহানগর এনসিপির আহ্বায়ক মোবাশ্বের আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ও সাংগঠনিক উপ-কমিটির প্রধান সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

১

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

২

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৩

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৪

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৫

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

৬

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

৭

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

৮

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

৯

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১০

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১২

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৩

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৪

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৫

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

পদ্মা সেতুতে যান চলাচল বিঘ্নিত, যানবাহনের দীর্ঘ সারি

১৭

চাঁপাইনবাবগঞ্জে ৬.৩ কেজি হেরোইন উদ্ধার

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে দ্রুত পদক্ষেপ চান বিশেষজ্ঞরা

১৯

ভূমি ব্যবস্থাপনায় জটিলতা দূর করতে অটোমেশনের ওপর গুরুত্ব দিলেন ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST