২৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগে রামেবির ৪ কর্মকর্তা বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার : অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ১৬ তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বরখাস্ত করা হয়। একই সঙ্গে তাদের দুর্নীতি অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন-সহকারী কলেজ পরিদর্শক নাজমুল হোসাইন, সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর, উপ-কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরার ও পরামর্শক রিয়াজাত হোসেন রিটু।

অপরদিকে তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সদস্য ওমর ফারুক চৌধুরী এমপি, সদস্যরা হলেন-সিন্ডিকেট সদস্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক রুস্তম আলী আহমেদ, অধ্যাপক ডা. সানাউল হক মিয়া ও তানজিমুল হক।

আরও পড়ুনঃ   মেডিকেলে চান্স না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীর আত্মহত্যা

রামেবির ভিসি ডা. এ জেড এম মোস্তাক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নানা অনিয়মের কারণে চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার তাদের বরখাস্তের চিঠিও দেওয়া হয়েছে। বিষয়টি দ্রুত তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।’

রামেবি সূত্র জানায়, বিনা অনুমতিতে ছুটিতে থাকায় সেকশন কর্মকর্তা শারমিন আক্তার নূর এবং দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর স্বামী সেকশন কর্মকর্তা নাজমুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।

আরও পড়ুনঃ   বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে নিহত বেড়ে ৬, তদন্ত কমিটি গঠন

অন্যদিকে ভূমি অধিগ্রহণের এক বছর আগেই পরামর্শক হিসেবে নিয়োগ পেয়ে টেন্ডারবাজিসহ নানা অভিযোগ ওঠায় পরামর্শক রিয়াজাত হোসেন রিটুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এ ছাড়া চুক্তিভিত্তিক ছয় বার নিয়োগ পেয়ে নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়ায় উপ–কলেজ পরিদর্শক জোহা মোহাম্মদ মেহেরারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST