১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য কমিশনার

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার : তথ্যের ঘাটতি, তথ্য গোপন করার প্রবণতা এবং নির্ভরযোগ্য তথ্যের সহজলভ্যতার অভাব অনেক সময় অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার সুযোগ সৃষ্টি করে। অপতথ্যের বিস্তার রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর বাংলামোটরে বিশ্ব সাহিত্য কেন্দ্রে ডাটাফুল কর্তৃক আয়োজিত ‘তথ্যের অখণ্ডতা সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অপতথ্যের জাল ছিঁড়ে’।

আরও পড়ুনঃ   ‘মব’ সাজাতে সোহাগের দেহ টেনে এনে উল্লাস করে খুনিরা

তিনি বলেন, তথ্যের অখণ্ডতা রক্ষা করা বর্তমান ডিজিটাল যুগের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের দ্রুত বিস্তারের ফলে মুহূর্তের মধ্যে বিপুল পরিমাণ তথ্য ছড়িয়ে পড়ছে। এর মধ্যে সত্য, মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্যের পার্থক্য নিরূপণ করা সাধারণ মানুষের জন্য অনেক সময় কঠিন হয়ে পড়ে। ফলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে নানা ধরনের বিভ্রান্তি ও নেতিবাচক প্রভাব সৃষ্টি হতে পারে।

তিনি আরো বলেন, তথ্য অধিকারই মানবাধিকার। জনগণের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে সরকারি কর্মকর্তাদের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে। অপতথ্য মোকাবিলায় জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। একই সাথে সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বপ্রণোদিত তথ্য প্রকাশের ওপর গুরুত্ব দিতে হবে, যাতে নাগরিকেরা সহজেই নির্ভরযোগ্য ও সঠিক তথ্য পেতে পারেন।

আরও পড়ুনঃ   মোহনপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা

সম্মেলনে তথ্যের অখণ্ডতা রক্ষা, অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার প্রতিরোধ এবং এ বিষয়ে বিভিন্ন অংশীজনের করণীয় নিয়ে আলোচনা করা হয়।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

৩

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৪

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

৫

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

৬

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন

৮

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, সরকারের সহযোগিতা চাইলেন এমপি

৯

ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মালিকের

১২

বাঘা উপজেলা শাখায় জামায়াতের নতুন আমীর ইউনূছ ও পৌর শাখায় ইমাজ উদ্দিন নির্বাচিত

১৩

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

১৪

অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য কমিশনার

১৫

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু : জহির উদ্দিন স্বপন

১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST