১৫ নভেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কপ৩১এ ইউরোপীয় ইউনিয়নের আন্তর্জাতিক বিষয়াবলি ও জলবায়ু অর্থায়ন বিষয়ক পরিচালক ডায়ানা আকোন্সিয়ার সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। ছবি : পিআইডি

স্টাফ রিপোর্টার : পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার উন্নয়ন, দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করা দরকার।

প্রতিমন্ত্রী শনিবার (১৪ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে (কপ-৩১) জাপান প্যাভিলিয়নে বাংলাদেশ ও জাপান প্রতিনিধিদলের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এসব কথা বলেন। বৈঠকে জাপান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের বৈশ্বিক পরিবেশ বিষয়ক ভাইস মিনিস্টার তাকেশি সেকিয়া (Takeshi Sekiya)।

প্রতিমন্ত্রী দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে জাপানের অবদানের প্রশংসা করেন। তিনি জাপানের উন্নত প্রযুক্তি, পণ্যের গুণগত মান, সততা, প্রতিশ্রুতি ও কর্মদক্ষতার প্রতি বাংলাদেশের আস্থার কথা তুলে ধরেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার পাশাপাশি সবুজ অর্থনীতি গড়ে তুলতে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি, কার্বন বাজার এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে। এক্ষেত্রে জাপানের অভিজ্ঞতা, প্রযুক্তি ও বিনিয়োগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ   ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান জয়েন্ট ক্রেডিটিং মেকানিজম (জেসিএম)-এর আওতায় সহযোগিতা আরো সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। কার্বন ক্রেডিট ও আন্তর্জাতিক কার্বন বাজারকে অর্থনৈতিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের নতুন সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করে বাংলাদেশের জাতীয় কার্বন বাজার কাঠামো প্রণয়নের উদ্যোগ সম্পর্কে জাপানি প্রতিনিধিদলকে অবহিত করেন তিনি। এক্ষেত্রে জাপানের কারিগরি অভিজ্ঞতা ও বিনিয়োগ কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী।

নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বিষয়ে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে প্রায় ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এলক্ষ্যে সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল স্থাপনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিনি সৌরবিদ্যুৎ উৎপাদন ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন। এছাড়া, শিল্পবর্জ্য ও পয়োবর্জ্য পরিশোধনে ইটিপি, এসটিপি এবং কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) স্থাপনে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা ও বিনিয়োগ কামনা করেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

জাপানের ভাইস মিনিস্টার বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিবেশ সুরক্ষা বিষয়ে দু’দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারককে দ্বিপাক্ষিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। আগামী বছরগুলোতে এ সহযোগিতা আরো গভীর ও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাপানের প্রতিনিধিদলে দেশটির পরিবেশ মন্ত্রণালয়ের গ্লোবাল এনভায়রনমেন্ট ব্যুরোর ইন্টারন্যাশনাল কো-অপারেশন ফর ট্রানজিশন টু ডিকার্বনাইজেশন অ্যান্ড সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের পরিচালক রিউজো সুগিমোতো (Ryuzo Sugimoto) এবং জেসিএম অ্যান্ড ইন্টারন্যাশনাল কার্বন মার্কেট অফিসের পরিচালক তোরু তেরাই (Toru Terai) উপস্থিত ছিলেন।
#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ের সেঞ্চুরি, লিটনের অপরাজিত ৯২ , প্রথম দিন বাংলাদেশের

১

গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

২

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠক অনুষ্ঠিত

৩

হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

৪

যশোরের শার্শায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির দায়ে দপ্তরির ৫ বছরের কারাদণ্ড

৫

নেজামপুর ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন

৬

রাজশাহীতে ১৮৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৭

রুয়েটে পাবলিক প্রকিউরমেন্ট রুলসের ওপর বিশেষ প্রেজেন্টেশন

৮

বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, সরকারের সহযোগিতা চাইলেন এমপি

৯

ভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন

১০

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১১

বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা মালিকের

১২

বাঘা উপজেলা শাখায় জামায়াতের নতুন আমীর ইউনূছ ও পৌর শাখায় ইমাজ উদ্দিন নির্বাচিত

১৩

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

১৪

অপতথ্য রোধে তথ্য অধিকার আইন গুরুত্বপূর্ণ : প্রধান তথ্য কমিশনার

১৫

৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু : জহির উদ্দিন স্বপন

১৬

পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদার করা জরুরি : পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৭

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

১৯

চট্টগ্রামের সেই পুলিশ সুপার রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST