২৮ মে ২০২৪
অনলাইন সংস্করণ

কারাগারে ১৩ বিএনপি নেতার মৃত্যু: কারণ জানতে করা আবেদন নিষ্পত্তির আদেশ

অনলাইন ডেস্ক : ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা জানতে করা আবেদন ৩০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। কারা কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

আরও পড়ুনঃ   রাসিক কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত ও ইউনিসেফ প্রতিনিধির সাক্ষাৎ ও মতবিনিময়

গত ১১ ফেব্রুয়ারি ঢাকা, রাজশাহী ও রংপুরসহ দেশের বিভিন্ন কারাগারে ১৩ বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনা তদন্ত ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ রিট দায়ের করেন। স্বরাষ্ট্র সচিব ও আইজি প্রিজন্সসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিগত কয়েক মাসে ঢাকা, রাজশাহী, রংপুর ও সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন কারাগারে বিএনপির ১৩ নেতাকর্মী মারা গেছেন। এসব মৃত্যুর ঘটনা নিয়ে দেশে বিভিন্ন গণমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদন সংযুক্ত করে রিট দায়ের করেছি। রিটে কারাগারে বিএনপি নেতাকর্মীর মৃত্যুর ঘটনার কারণে আমরা আবেদন করেছিলাম। সেই আবেদন নিষ্পত্তি করেনি। আবেদন নিষ্পত্তি না করায় বিবাদীদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করেছিলাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST