
সংবাদ বিজ্ঞপ্তি : শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ডে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে রাজশাহী শিক্ষা বোর্ড ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় পবিত্র কোরআন তেলোয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী এর সভাপতিত্বে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব জনাব প্রফেসর ড. মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন, কলেজ পরিদর্শক প্রফেসর মো. মাহবুব হাসান, বিদ্যালয় পরিদর্শক জনাব মো. শামীম হাসান, অনুষ্ঠানের আহবায়ক ও উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. ইব্রাহিম হোসেন, সিনিয়র সিস্টেম এনালিষ্ট (চলতি দায়িত্ব) প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, অফিসার্স কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব মো. গোলাম নবী, কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মো. আজাদ আলী।
অনুষ্ঠানের সভাপতি তাঁর বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সম্পর্কে ইতিহাসভিত্তিক আলোচনা করেন। তিনি বলেন- জাতীয় ঐক্য ও সংহতি একটি সমৃদ্ধ মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনের অন্যতম ভিত্তি। পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি, সহনশীলতা ও দেশপ্রেম চর্চার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রধান মূল্যায়ন অফিসার (চলতি দায়িত্ব) জনাব এস. এম. গোলাম আজম। এছাড়া বোর্ডের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ স্বত:স্ফুর্তভাবে এ অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। বাদ আসর শিক্ষা বোর্ড জামে মসজিদে মিলাদ মাহ্ফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST