২৭ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ঘূর্ণিঝড় রেমালের আঘাতে পশ্চিমবঙ্গে নিহত ২

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে এ পর্যন্ত ২ জন নিহতের সংবাদ পাওয়া গেছে। এছাড়া ঝড়ের জেরে রাজ্যের উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।

নিহতদের মধ্যে একজন পুরুষ এবং কলকাতার বিবির বাগান এলাকার বাসিন্দা। ব্যাপক ঝড়-বৃষ্টিতে সোমবার ভোরের দিকে বাড়ির দেওয়াল ধসে নিহত হয়েছেন তিনি। অপরজন পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা উপজেলাভুক্ত মৌসুনি নামের একটি দ্বীপগ্রামের বাসিন্দা বয়স্ক নারী। পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকার দিকে পড়েছে এই দ্বীপটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, গাছ উপড়ে কুঁড়েঘরের ওপর পড়ায় নিহত হয়েছেন তিনি।

রোববার সন্ধ্যার দিকে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার গতি নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার বাতাসের গতিবেগ কমে এলেও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ হচ্ছে।

আরও পড়ুনঃ   প্রথম নারী হিসেবে মেক্সিকোর প্রেসিডেন্ট হচ্ছেন ক্লডিয়া শিনবাউম

ঝড় ও ভারী বর্ষণে উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবরও পাওয়া গেছে। উপকূলীয় বিভিন্ন এলাকা এবং কলকাতার শহরের দরিদ্র লোকজনের অনেকেরই ঘরের ছাদ উড়ে গেছে, দেয়াল ধসে গেছে। বড় বড় গাজ উপড়ে কিংবা ডালপালা ভেঙে কলকাতার অনেক সড়ক বন্ধ হয়েছে। কলকাতা এবং কলকাতা সংলগ্ন অধিকাং এলাকায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ রয়েছে দীর্ঘ সময় ধরে।

সেই সঙ্গে ভারী বৃষ্টির কারণে নগরীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। মেট্রো ট্রেন ও রেল পরিষেবা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সাপ্তাহিক ছুটির পর সোমবার প্রথম কর্মদিবসের সকালে তিন ঘণ্টারও বেশি সময় ধরে আংশিক বন্ধ ছিল কলকাতার ব্যস্ত শেয়ালদা ট্রেন স্টেশন।

আরও পড়ুনঃ   নগরীতে সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৪

ঝড়ের কারণে রোববার দুপুর ১২ টা থেকে কলকাতা বিমানবন্দরে উড়োজাহাজ পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সোমবার সকাল ১০টা নাগাদ প্রায় ২১ ঘণ্টা পর আবার বিমান ওঠানামার প্রক্রিয়া শুরু হয়েছে।

বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলের নিম্নচাপ থেকে শনিবার উদ্ভুত হওয়ার পর রোববার বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে রোববার আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। এই আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছিল রোববার রাত ৮ টা ৩০ থেকে এবং অন্তত চার ঘণ্টা স্থায়ী ছিল এই প্রক্রিয়া।

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি জানিয়েছে, টানা কয়েক ঘণ্টা তাণ্ডব চালানোর পর সোমবার ভোর ৫ টা ৩০ মিনিটের পর থেকে শক্তি হারাতে শুরু করে রেমাল। বর্তমানে এটি পরিণত হয়েছে সাধারণ মৌসুমী ঝড়ে। -সূত্র : এনডিটিভি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST