২৬ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : আজ রবিবার (২৬ মে) সকালে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘‘বিভাগীয় পর্যায়ে তামাকবিরোধী সেমিনার’’ অনুষ্ঠিত হয়। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল-এর সহযোগিতায় বিভাগীয় কমিশনার কার্যালয় এ সেমিনার আয়োজন করে।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথির বক্তৃতা করেন রাজশাহী স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ আনোয়ারুল কবীর। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী মোঃ আখতারউজ-জামান অনলাইনে যুক্ত থেকে সেমিনারের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে তামাক বিরোধী সেমিনার অনুষ্ঠিত

সেমিনারে বক্তাগণ বলেন, ধুমপানের ফলে শরীরের বিভিন্ন অঙ্গের ক্যান্সার ছাড়াও ফুসফুসের দীর্ঘস্থায়ী প্রতিবন্ধক রোগ হয়, যা ক্যান্সারের চাইতেও ক্ষতিকর। এরোগে আক্রান্ত রোগী এক পর্যায়ে রাতে শুয়ে থাকতেও পারে না, উঠে বসে থাকতে হয়। এধরণের অসংক্রামক ব্যাধির চিকিৎসার ব্যয় ও সময় দুটোই বেশি প্রয়োজন হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন বিভাগে প্রতিদিন ভর্তি হওয়া আট শতাধিক রোগীর দশ ভাগের একভাগই ধুমপানজনিত অসুখ নিয়ে ভর্তি হয় বলে সেমিনারে জানানো হয়।

সেমিনারে ২০৪১ সালের মধ্যে ধুমপান শূন্যের কোঠায় নিয়ে আসারপ্রধানমন্ত্রীর অঙ্গীকার বাস্তায়নেতামাক প্রস্তুতকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানের অপরাধ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনায় অগ্রাধিকার প্রদান, উপজেলা টাস্কফোর্স কমিটির সভা নিয়মিত আয়োজন, বিদেশের মতো খুচরা সিগারেট বিক্রি বন্ধ, তামাকের পরিবর্তে রেশম চাষে উদ্বুদ্ধ করা ও তাদের সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান, তামাক বিক্রেতাদের জন্য রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা, শিক্ষা প্রতিষ্ঠানের কাছাকাছি বিড়ি-সিগারেট বিক্রি বন্ধ করা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ধূমপান মুক্ত থাকা বিষয়ক প্রত্যয়ন বাধ্যতামূলক করা, জরিমানার পরিমাণ বাড়ানোর মতো পরামর্শ দিয়েছেন বক্তারা।

আরও পড়ুনঃ   সাঁথিয়ায় শহীদ হওয়ার ১৪০ দিন পর মরদেহ উত্তোলন

তামাক নিয়ন্ত্রনে রাজশাহী বিভাগীয় টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ সেমিনারে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১১

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১২

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৩

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৪

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৫

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৬

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৭

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

১৮

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১৯

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST