২২ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

রামেক হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে নেওয়া হয় শাহ মখদুম বিমানবন্দরে।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর এবার উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে তাঁকে নেওয়া হয় শাহ মখদুম বিমানবন্দরে। সেখান থেকে বিমানে ঢাকায় নিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসা দেওয়ার কথা রয়েছে।

ভূমিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) নাজমুল হক ডিকেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানালেন, গত কয়েক দিন ধরেই অসুস্থতাবোধ করছিলেন মিজানুর রহমান মিনু। বুধবার সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার অংশ হিসেবে তাঁকে তিন ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।

মন্ত্রীর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগ তৈরি হয়েছে তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে। তাঁকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির জেলা ও মহানগর পর্যায়ের নেতারা। উপস্থিত হন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও।

আরও পড়ুনঃ   সারাদেশে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা

বুধবার রাতে ভূমিমন্ত্রীকে দেখতে রামেক হাসপাতালে যান মহানগর জামায়াত, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা। তাঁরা মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। কামনা করেন দ্রুত সুস্থতা। রাজনৈতিক মতপার্থক্যের বাইরে অসুস্থ একজন মন্ত্রীর পাশে বিভিন্ন দলের নেতাদের এই উপস্থিতিতে সৌহার্দ্যের চিত্রও ফুটে ওঠে।

অসুস্থতার মধ্যেও দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন মিজানুর রহমান মিনু। হাসপাতালের শয্যায় থেকেও রাজশাহীর স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নিজ নিজ দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন বলে জানা গেছে। শারীরিক অসুস্থতা তাঁকে সাময়িকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে থাকতে বাধ্য করলেও দলীয় কর্মকাণ্ডের খোঁজখবর রাখছেন তিনি।

আরও পড়ুনঃ   তামিম-শান্তকে দলে ভেড়াল রাজশাহী

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছিলেন ভূমিমন্ত্রী। জনসভায় অংশ নেওয়ার পরদিন তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে চিকিৎসার জন্য সিঙ্গাপুরেও গিয়েছিলেন তিনি।

নিজের অসুস্থতার কথা জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মিজানুর রহমান মিনু। বুধবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আমি অসুস্থ। আমার সুস্থতার জন্য প্রিয় রাজশাহীসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি। যাতে আল্লাহ তায়ালা আমাকে সুস্থতা দান করেন। দ্রুত সুস্থ হয়ে জনসেবায় আত্মনিয়োগ করতে পারি।’

ভূমিমন্ত্রীর এই আবেদন ঘিরে তাঁর রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরবেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পর এখন তাঁর শারীরিক অবস্থার উন্নতির অপেক্ষায় রয়েছেন রাজশাহীর রাজনৈতিক অঙ্গনের মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

১

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

২

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৩

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৪

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৫

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৬

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৭

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

৯

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১০

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১১

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৩

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৪

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৫

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৬

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৭

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৮

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

১৯

প্রটোকল ভঙ্গ : স্ট্যান্ড রিলিজ রাজশাহীর বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST