১৮ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

স্টাফ রিপোর্টার  : শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে রাজশাহী মহানগরীসহ জেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা।

রোববার (১৮ অক্টোবর) শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের চিরন্তন বার্তা নিয়ে প্রতিবছর এ উৎসব আমাদের মাঝে ফিরে আসে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক।

তিনি বলেন, বাংলাদেশ আবহমানকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার দেশ। এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতার মধ্য দিয়ে যুগ যুগ ধরে একসঙ্গে বসবাস করে আসছেন। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতে হবে। একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

বাণীতে তিনি আরও বলেন, এবারের শারদীয় দুর্গোৎসব রাজশাহীতে আনন্দের নতুন মাত্রা যোগ করেছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহীতে আগমনকে কেন্দ্র করে নগরবাসীর মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে, তা উৎসবের আনন্দকে আরও বর্ণিল করে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ আনন্দঘন সময়ে দুর্গোৎসব সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করবে বলেও তিনি প্রত্যাশা করেন।

আরও পড়ুনঃ   পাবনা জেলায় কোরবানির পশু চাহিদার তুলনায় উদ্বৃত্ত আছে ৩ লাখের বেশি

দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করে জেলা পরিষদ প্রশাসক বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর, নিরাপদ ও নির্বিঘ্নভাবে উদযাপিত হবে। উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে; দূর হোক বিভেদ ও বৈষম্য, প্রতিষ্ঠিত হোক মানবতা, সম্প্রীতি ও শান্তির বন্ধন।

পরিশেষে তিনি শারদীয় দুর্গাপূজা সবার জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি বয়ে আনবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং রাজশাহীসহ দেশ-বিদেশের সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজামন্ডপ দেখতে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১

নাটোরে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪

২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সাক্ষাৎ

৩

মানিকগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার : খাদ্যমন্ত্রী

৪

নগরীতে পুলিশের অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৫

৫ মাস পর অবশেষে রাজের সঙ্গে দেখা দিলেন শুভশ্রী

৬

সারাজীবন ঝামেলা হবে, এটা মেনে নিয়েছি : পরীমনি

৭

সৌদি আরবে ১০ মাসে ১৮৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর, অধিকাংশই মাদক সংক্রান্ত

৮

ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে সম্প্রীতির বাংলাদেশ গড়তে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

৯

ক্যানসার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১০

ডাক বিভাগের আধুনিকায়নে প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

১১

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে অগ্রাধিকার : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১২

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত অক্টোবরেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

১৩

মিষ্টি কেনার পথে দুর্ঘটনা, বাড়ি না ফিরে কারাগারে রাবি শিক্ষার্থী রিজন

১৪

দুর্গাপুরে ট্রাক থেকে ৭৩৭৫ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

১৫

নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ২

১৭

প্রথমবার রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৯

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

২০

Design & Developed by: BD IT HOST