১৭ অক্টোবর ২০২৬
অনলাইন সংস্করণ

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

অনলাইন ডেস্ক : সৌদি আরব ও হুথিদের মধ্যে চলমান উত্তেজনা রাজনৈতিকভাবে সমাধানকে ইরান সমর্থন করে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

শনিবার (১৭ অক্টোবর) সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। এ সময় আরাঘচি বলেন, সামরিকভাবে এগিয়ে গেলে এবং রাজনৈতিকভাবে এ দ্বন্দ্বের সমাধান না করলে পরিস্থিতি শুধু আরও জটিলই হবে।

সৌদি আরব যদি চায় তাহলে হুথিদের সঙ্গে তাদের আলোচনার ব্যবস্থা করে দিতে ইরান প্রস্তুত বলেও জানান আরাঘচি।

আরও পড়ুনঃ   রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে এখন যে দ্বন্দ্ব চলছে তা সামরিকভাবে কোনোভাবেই সমাধান করা সম্ভব না। ফলে এটি আরও ছড়িয়ে যাওয়ার আগে কূটনৈতিক পথকে বেছে নিতে হবে।

এদিকে সৌদি আরব এই ফোন কল নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে। এতে ইরানের মধ্যস্থতাকে সৌদি আরব মেনে নিতে প্রস্তুত এমন কোনো কিছু বলা হয়নি। সৌদির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ইরানি মন্ত্রীর সঙ্গে আঞ্চলিক বিষয়াবলী নিয়ে কথা এবং সেগুলো সমাধান নিয়ে আলোচনা হয়েছে প্রিন্স ফয়সালের।

আরও পড়ুনঃ   ভারতে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

ইরান ও সৌদির মন্ত্রীর মধ্যে এমন সময় কথা হলো যখন মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, সৌদি আরবে হুথিরা যেসব হামলা চালাচ্ছে তাতে পুরোপুরি সহায়তা করছে ইরান।

ওয়ালস্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদির কোন কোন অবকাঠমোতে হুথিরা হামলা চালাবে সেটি নির্ধারণেও সহায়তা করছে তেহরান। এছাড়া হুথিদের প্রশিক্ষণ দেওয়া, গোয়েন্দা তথ্য সরবরাহ করা, কৌশলগত নির্দেশনাও দিচ্ছে ইরান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই আঙিনায় আজান ও শঙ্খধ্বনি, চারঘাটে সম্প্রীতির অনন্য নজির

১

জানালেন আব্বাস আরাঘচি, সৌদি ও হুথিদের মধ্যে রাজনৈতিক সমাধানকে সমর্থন করে ইরান

২

নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা

৩

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : রাষ্ট্রপতি

৪

আরডিএর তিন নোটিশেও সরেনি নকশাবহির্ভূত নির্মাণ, অভিযোগকারীকে প্রাণনাশের হুমকি

৫

লালনের ৩ দিনব্যাপী তিরোধান উৎসব শুরু

৬

নগরীতে মাদকদ্রব্য উদ্ধারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

৭

বাগমারায় পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও

৮

স্বাধীনতার পরে প্রথম দুর্গাপূজা, পুরোগ্রামে উৎসবের আমেজ

৯

দুর্গাপুরে ২৩ পূজা মণ্ডপে উৎসবের আমেজ, নিরাপত্তায় দুর্গাপুর থানা

১০

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১১

বড়াইগ্রামে ২ শতাধিক হিন্দু বিধবাকে পূজোর শাড়ি উপহার

১২

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী : রাসিক প্রশাসক

১৩

নগরীতে পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

মোহনপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৫

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত রাজশাহী

১৬

রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা দেশে-বিদেশে সুনামের সঙ্গে কাজ করছে : ভূমিমন্ত্রী মিনু

১৭

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১৮

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

১৯

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

২০

Design & Developed by: BD IT HOST