২৫ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আশ্রয়প্রার্থীদের নৌকায় চেপে ব্রিটেনে পৌঁছানোর রেকর্ড

অনলাইন ডেস্ক : চলতি বছরের প্রথম পাঁচ মাসেই ছোট্ট নৌকায় চেপে বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে আশ্রয়প্রার্থীদের যুক্তরাজ্যে পৌঁছানোর রেকর্ড হয়েছে। শনিবার দেশটির সরকারের প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়েছে, এ বছরের এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি আশ্রয়প্রার্থী ছোট্ট নৌকায় করে ব্রিটেনে পৌঁছেছেন।

ব্রিটেনে আগামী ৪ জুলাইয়ের সাধারণ নির্বাচনের আগে অভিবাসীদের ক্রমবর্ধমান ঢলের এই পরিসংখ্যান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দেশটির সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, গত জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত বিপজ্জনক ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংল্যান্ডের দক্ষিণের সমুদ্র সৈকতে পৌঁছানো আশ্রয়প্রার্থীদের সংখ্যা ১০ হাজার ১৭০ জনে পৌঁছেছে। যা গত বছরের একই সময়ের ৭ হাজার ৩৯৫ জনের তুলনায় অনেক বেশি।

আরও পড়ুনঃ   লঙ্কানদের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‌‌‘‘আমরা চ্যানেল পাড়ি দেওয়া ঠেকাতে ও জীবন বাঁচাতে আমাদের ফরাসি অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাচ্ছি।’’

আগামী ৪ জুলাই ব্রিটেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তারিখ ঘোষণা করে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ব্রিটেনে অবৈধভাবে আসা আশ্রয়প্রার্থীদের নির্বাচনের আগে রুয়ান্ডায় পাঠানো হবে না। দেশটিতে অবৈধ আশ্রয়প্রার্থীদের ঘিরে বিরোধী রাজনৈতিক দলের নীতির বিরোধিতা করলেও নির্বাচনের আগে সুনাকের এমন অবস্থানে সন্দেহ তৈরি হয়েছে।

আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর বিষয়ে কনজারভেটিভ পার্টির সরকারের নেওয়া পরিকল্পনা দুই বছরেরও বেশি সময় ধরে আইনি বাধার কারণে আটকে আছে। নির্বাচনে জয়ী হলে এই নীতি বাতিল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে দলটি।

আরও পড়ুনঃ   হাত মেলানোর দুদিন পর পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ বলে হুমকি জয়শঙ্করের

লেবার পার্টির অভিবাসনবিষয়ক ছায়া মন্ত্রী স্টিফেন কিনক বলেছেন, এই সমস্যা মোকাবিলায় সুনাকের সরকার পর্যাপ্ত কাজ করেনি।

এক বিবৃতিতে তিনি বলেছেন, সরকারের সমস্ত প্রচেষ্টা এখন কয়েকশ মানুষকে রুয়ান্ডায় নিয়ে যাওয়ার দিকে। প্রতি মাসে হাজার হাজার মানুষ চ্যানেল অতিক্রম করলেও তাদের দেখছে না সরকার।

লেবার পার্টি বলেছে, এবারের নির্বাচনে জয়ী হলে তারা পুলিশ, দেশীয় গোয়েন্দা সংস্থা ও প্রসিকিউটরদের সমন্বয়ে একটি বর্ডার সিকিউরিটি কমান্ড গঠন করবে। যাতে এই কমান্ড মানবপাচার বন্ধে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করতে পারে।-সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST