
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে এক্সকাভেটর ও ১৪.৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন ৩টি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে মোট ৪৪ ট্রিপের মাধ্যমে জমে থাকা বর্জ্য অপসারণ করে পুরো এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST