২৭ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পরনির্ভরশীলতা নয়, আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বলেছেন, পরনির্ভরশীলতা থেকে বেরিয়ে এসে আমাদের নিজেদের সক্ষমতা ও সামর্থ্যের ওপর দাঁড়াতে হবে। যেভাবে ১৯৭১ সালে জাতি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয় অর্জন করেছে, একইভাবে জাতীয় ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আত্মনির্ভর, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মন্ত্রী আজ মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন৷

আরও পড়ুনঃ   মানসম্পন্ন পণ্য প্রাপ্তি জনসাধারণের নাগরিক অধিকার : শিল্পমন্ত্রী

কৃষি খাতের উন্নয়ন ও কৃষকদের অধিকার সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে মন্ত্রী বলেন, সারের সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় অনিয়ম এবং পুরোনো ডিলারদের কারসাজি বন্ধে প্রতি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেওয়া হবে। এর ফলে সারের কৃত্রিম সংকট নিরসনের পাশাপাশি কৃষকেরা ন্যায্যমূল্যে সার পাওয়ার সুযোগ পাবেন।

বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংস্কার প্রসঙ্গে মন্ত্রী সাবেক কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর কঠোর সমালোচনা করেন। তিনি কুইক রেন্টালকে ‘চোরের রেন্টাল’ হিসেবে আখ্যায়িত করে বলেন, বিগত সরকার জনগণের স্বার্থের পরিবর্তে লুটপাটের উদ্দেশ্যে এসব বিদ্যুৎকেন্দ্র স্থাপন করেছিল। জনদুর্ভোগ কমানো এবং হাসপাতালসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে বর্তমান সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

আরও পড়ুনঃ   বাঘায় দিনব্যাপী তারুণ্য পিঠা উৎসব ও হস্তশিল্প প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস. এ জিন্নাহ কবীর খান, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান, মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে টাকা ভাঙিয়ে না দেওয়ায় দোকানিকে কুপিয়ে হত্যা

১

পরনির্ভরশীলতা নয়, আত্মনির্ভর বাংলাদেশ গড়তে হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

রোয়াংছড়ি কচ্ছপতলী বাজারে আধুনিক বাজার শেড উদ্বোধন করলেন পার্বত্য মন্ত্রী

৩

ছাপরা ঘর থেকে তথ্য সংগ্রহ করুন’: ফ্যামিলি কার্ড নিয়ে কলমাকান্দায় ডেপুটি স্পিকার

৪

বাগমারায় দেশীয় তৈরী চোলাই মদ ও গাঁজাসহ গ্রেফতার ১

৫

রাজশাহীতে রাজ বেকস লাইভ বেকারীকে জরিমানা

৬

নদীর অধিকার ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় সমন্বিত নদী ব্যবস্থাপনার দাবি

৭

জেলা পরিষদ প্রশাসকে সম্মাননা স্মারক প্রদান

৮

শুভডাঙ্গাবাসীর সমস্যার কথা শুনতে পুরো ইউনিয়ন ঘুরলেন এমপি ডা. আব্দুল বারী

৯

যশোরের শার্শায় এক সপ্তাহে শিশুসহ ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত

১০

মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নজিরবিহীন পদক্ষেপ: চিকিৎসক ও নার্সসহ ৩০ জন শোকজ

১১

সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে ডোমারে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

১২

পর্যটনের নামে পাহাড়ে কংক্রিটের বিস্তার, কতটা নিরাপদ বান্দরবানের পরিবেশ

১৩

পাঁচবিবিতে শশা ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু

১৪

নিয়ামতপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইয়ের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

১৫

নিয়ামতপুরে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদান

১৬

ফেনীতে সাধারণ মানুষের মাঝে জামায়াতে যোগদানের আহ্বান

১৭

পাকিস্তান সীমান্তে ২৮ সশস্ত্র জঙ্গিকে হত্যার দাবি আফগানিস্তানের

১৮

আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST