মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট : জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তাজুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রুত মামলা নিষ্পত্তিতে বিচারিক কার্যক্রমের গতি বৃদ্ধি, ন্যায়বিচার নিশ্চিত করতে প্রতিবন্ধকতা দূরীকরণ এবং পুলিশ, ম্যাজিস্ট্রেসি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিলন চন্দ্র পাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ আতিয়ারা আকতার, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুর মোমেন ফকির, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পিপি এটিএম মোজাহিদ আজিজ, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জয়পুরহাট জেনারেল হাসপাতালের আরএমও ডা. আশিক আহমেদ জেবাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আরিফ হোসেন, জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা এবং মহিলা বিষয়ক অধিদপ্তর জয়পুরহাটের উপপরিচালক লায়লা নাসরিন জাহান উপস্থিত ছিলেন।
এছাড়া বিচার বিভাগের কর্মকর্তা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
সভায় অংশগ্রহণকারীরা বলেন, পুলিশ, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে নিয়মিত সমন্বয় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
সভাপতির বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃতাজুল ইসলাম মিঞা বলেন, ন্যায়বিচার নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনের আলোকে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে হবে।
পরে তিনি উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST