২৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মো: আবদুল কাদের, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর শহরের চারটি জুয়েলারি দোকান থেকে গ্রাহকদের দেখানোর কথা বলে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হওয়ার অভিযোগে ব্যবসায়ী রণজিত পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় তার স্ত্রী উর্মি পাল ও সহযোগী শিতল পালকেও গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার রাতে রাজধানীর এনায়েতগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নিয়ে যাওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

গ্রেপ্তার রণজিত পাল লক্ষ্মীপুর বাজারের স্বর্ণকার সড়কের পাল শিল্পালয়ের স্বত্বাধিকারী। প্রায় ৩০ বছর ধরে তিনি স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবার নিয়ে শহরের শাঁখারিপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

আরও পড়ুনঃ   চট্টগ্রামে প্লাস্টিক গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পুলিশ ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য, গত ২১ সেপ্টেম্বর সকালে রণজিত পাল গ্রাহকদের দেখানোর কথা বলে লক্ষ্মীপুর শহরের চারটি জুয়েলারি দোকান থেকে প্রায় ২২ ভরি স্বর্ণালংকার সংগ্রহ করেন। কিন্তু দুপুর গড়িয়ে গেলেও তিনি সেগুলো ফেরত দেননি। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ না পাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে সন্দেহ দেখা দেয়।

পরে তার নিজস্ব দোকান খোলা থাকলেও সেখানে তাকে পাওয়া যায়নি। বাসায় গিয়েও তার সন্ধান মেলেনি। একপর্যায়ে স্থানীয় ব্যবসায়ীরা জানতে পারেন, রণজিত পাল পরিবারসহ লক্ষ্মীপুর ছেড়ে চলে গেছেন।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তমা শিল্পালয়ের পলাশ কুরী রণজিত পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুনঃ   বাঘায় গৃহবধু হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলন, স্বামী-শাশুড়ি পালাতক

অভিযোগের পর পুলিশ তদন্ত শুরু করে তার অবস্থান শনাক্ত করে। পরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় রাজধানীর এনায়েতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে রণজিত পাল, তার স্ত্রী উর্মি পাল ও সহযোগী শিতল পালকে গ্রেপ্তার করা হয়। অভিযানে প্রায় ২২ ভরি স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী বলেন, স্বর্ণ নিয়ে লক্ষ্মীপুর থেকে চলে যাওয়ার পর রণজিত পাল ও তার সহযোগীরা ঢাকার এনায়েতগঞ্জ এলাকায় একটি বাসা ভাড়া করে অবস্থান করছিলেন। গোয়েন্দা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST