২১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ গ্রেপ্তারকৃত ২ আসামি। ছবি-আরএমপি

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাটে ৪২৭ বোতল ফেনসিডিলসহ একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ২টা ২০ মিনিটে চারঘাট মডেল থানার নাওদাড়া গ্রামে চারঘাট-বানেশ্বর সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চারঘাট মডেল থানার মোক্তারপুর (পাকিয়ানপাড়া) গ্রামের আব্দুল করিমের ছেলে সুমন আলী (৩২) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দাসিরদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে হাতেম আলী (৩০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, চারঘাট মডেল থানার এসআই তাসেম আলী সঙ্গীয় ফোর্সসহ রাত ২টা ১০ মিনিটে সারদা বাজার ও আশপাশের এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নাওদাড়া গ্রামের গোলাপের চায়ের দোকানের সামনে চারঘাট-বানেশ্বর সড়কে দুই ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।

আরও পড়ুনঃ   এবার কেরানীগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ২

পরে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মাদক পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-১২-৫৯৯ নম্বরের একটি ট্রাক রেখে পালানোর চেষ্টা করেন। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে অর্ধবোঝাই পাথরের মধ্যে তিনটি সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও পড়ুনঃ   নাটোর জেলা বাস মালিক সমিতির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ১, আহত ৬

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানায় একটি এবং হাতেম আলীর বিরুদ্ধে গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানায় একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চারঘাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST