২০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

অনলাইন ডেস্ক : সময়ের স্রোত অনেক সম্পর্ককে দূরে সরিয়ে দেয়, বদলে দেয় পরিচিত সমীকরণ। কেউ পেছনে ফেলে আসা গল্পের পাতা বন্ধ করে এগিয়ে যান নতুন জীবনের পথে। কিন্তু কখনো কখনো একটি ফ্রেম, একটি দৃষ্টি কিংবা নিঃশব্দ আলিঙ্গন ফিরিয়ে আনে সেই পুরোনো অনুভূতির রেশ। ঠিক তেমনই যেন ঘটেছে দেব ও শুভশ্রীর ক্ষেত্রে।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম প্রাকৃতিক দৃশ্যের মাঝে ধারণ করা গানটিতে দেব-শুভশ্রীর উপস্থিতি দর্শকদের ফিরিয়ে নিয়েছে তাদের পুরনো জুটির দিনগুলোতে। গান প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।

এরই মধ্যে অফস্ক্রিন বেশ কিছু বোল্ড ও রোমান্টিক ছবি প্রকাশ করে সেই আলোচনায় যেন নতুন মাত্রা যোগ করেছেন দুই তারকা। ছবিগুলোতে কখনো একে অপরকে আগলে রাখতে দেখা গেছে, কখনো চোখে চোখ রেখে ধরা দিয়েছেন তারা। আবার কোনো ফ্রেমে ফুটে উঠেছে নির্ভরতা ও মমতার আবেশ।

আরও পড়ুনঃ   মিমিকে সরাসরি ধর্ষণের হুমকি, প্রতিবাদে মাঠে নামলেন সৃজিত

ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না।’ তার এই ক্যাপশন প্রকাশের পর থেকেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সিনেমার চরিত্র, পুরনো স্মৃতি আর বর্তমানের ফ্রেম সবকিছুর মিশেলে শুভশ্রীর এই বার্তা যেন তাদের একসময়ের সম্পর্কের গল্পকেও আবার সামনে নিয়ে এসেছে।

শেয়ার করা ছবিতে দেখা যায়, শুভশ্রীর কোলের কাছে বসে আছেন দেব। পেছন থেকে দেবের কাঁধ ও বুক জড়িয়ে ধরে রেখেছেন শুভশ্রী। দেবের পরনে সাদা স্লিভলেস গেঞ্জি, আর শুভশ্রীকে দেখা গেছে চকোলেট রঙের বডিফিট পোশাকে। শুভশ্রীর দূরে তাকিয়ে থাকা চোখ আর দেবের গম্ভীর অভিব্যক্তি ছবিটিতে তৈরি করেছে এক ধরনের নীরব নাটকীয়তা। একই আবহ ধরা পড়েছে আরেকটি ছবিতেও।

আরও পড়ুনঃ   চায়না মাছ ধরা ফাঁদ হানি ট্রাপে বিপর্যয় জলাভূমির প্রাণবৈচিত্র্য

অন্য একটি ফ্রেমে দেবের বুকে মাথা রেখে শুয়ে আছেন শুভশ্রী। চোখ বন্ধ করে থাকা অভিনেত্রীর মুখে যেন পরম নির্ভরতার ছাপ। আর দেবের হাত আলতোভাবে ছুঁয়ে আছে শুভশ্রীর মুখ। পুরো মুহূর্তজুড়ে মিশে আছে মমতা, ভালোবাসা ও রোমান্টিক আবেশ।

একসময় শুধু পর্দার জুটি ছিলেন না দেব ও শুভশ্রী; তাদের বাস্তব জীবনের সম্পর্কও ছিল টলিউডের অন্যতম আলোচিত বিষয়। পরবর্তী সময়ে সেই সম্পর্কের ইতি ঘটে। ব্যক্তিগত জীবনে দুজনেই বেছে নেন আলাদা পথ। সময়ের সঙ্গে নিজেদের জীবন ও ক্যারিয়ারে এগিয়ে যান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১০

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১১

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৩

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৪

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৬

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৭

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১৮

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

২০

Design & Developed by: BD IT HOST