১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, বাগমারা : ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রাজশাহীর বাগমারায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বাগমারা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল।কর্মসূচিতে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে জনসাধারণকে সচেতন করা হয়।

রেজাউল করিম টুটুল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এটি শুধু আজকের কর্মসূচি নয়, প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় ধারাবাহিকভাবে এ কার্যক্রম অব্যাহত থাকবে। সাধারণ মানুষের প্রতি আমাদের আহ্বান—বাড়িঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে সচেতন হোন। নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ থাকতে সহায়তা করুন।”যুবদল নেতা শাহাদাত হোসেন বলেন, “ডেঙ্গু একটি ভয়াবহ রোগ। এ রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে।

আরও পড়ুনঃ   দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাগমারা উপজেলা মহিলা দলের সভাপতি নিহার বানু বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নারীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঘরবাড়ি ও বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি যেসব স্থানে পানি জমতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। সবাই সচেতন হলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।”

আরও পড়ুনঃ   নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেওয়া হয়েছে

উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুপালি খাতুন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার কোনো বিকল্প নেই। প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের মাধ্যমে ডেঙ্গুর বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

কর্মসূচিতে বাগমারা উপজেলা ও ভবানীগঞ্জ পৌরসভা যুবদল এবং মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST