১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।

মোঃ নুরুন্নবী, কক্সবাজার : প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় সপ্তাহের একদিন পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার সমুদ্রসৈকতে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারের সুগন্ধা বিচ এলাকায় এ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

এ সময় নেতাকর্মীরা সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং সৈকতকে পরিচ্ছন্ন রাখার বিষয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেন।

পরিচ্ছন্নতা অভিযানে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সৈকত এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তারা নিয়মিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং কক্সবাজারের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র সমুদ্রসৈকতের পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ

আয়োজকরা বলেন, কক্সবাজার সমুদ্রসৈকত শুধু দেশের পর্যটন শিল্পের অন্যতম প্রধান আকর্ষণ নয়, এটি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদও। তাই সৈকতের পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১০

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১১

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১২

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৪

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৫

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৭

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৮

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৯

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST