১৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: মনোনয়ন ফরম নিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।

ঠাকুরগাঁও প্রতিনিধি : জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে উপনির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে।

​মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়।

প্রথম দিনেই ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। মির্জা ফয়সাল আমিনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

আরও পড়ুনঃ   রামেক হাসপাতালে হাম উপসর্গে শিশুর মৃত্যু

বিএনপির পল্টন কার্যালয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও-১ আসনে আরও কয়েকজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আর ফরম জমা দেওয়ার শেষ সময় আগামীকাল বুধবার।
মির্জা ফয়সাল আমিনের জয়ের বিষয়ে আশাবাদ প্রকাশ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

দীর্ঘদিন ধরে ঠাকুরগাঁও জেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন মির্জা ফয়সাল আমিন। জেলা বিএনপির সভাপতি হিসেবে তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এবার শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ফরম সংগ্রহ করলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১০

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১১

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১২

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

১৩

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

১৪

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

১৫

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

১৬

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

১৭

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

১৮

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১৯

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

২০

Design & Developed by: BD IT HOST