১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : শনিবার ১২ সেপ্টেম্বর রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন ৬ নং মাটিকাটা ইউপির ৮ নং ওয়ার্ডের সহড়াগাছী গ্রাম হতে বিকাল ৫:২৫ ঘটিকায় একজন মাদক কারবারিকে অবৈধ মাদকদ্রব্য ৬০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্তের নাম মোঃ আবুল হাসান (৪৭)। মোঃ আবুল হাসান রাজশাহী রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার মাটিকাটা (রেলগেট) গ্রামের মৃত আইনুদ্দিনের পুত্র।

রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর বিকাল ৪:৫০ ঘটিকায় গোদাগাড়ী মডেল থানা এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ডিউটিতে নিয়োজিত ছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানাধীন ৬ নং মাটিকাটা ইউপির ৮ নং ওয়ার্ডের সহড়াগাছী গ্রামস্থ জনৈক সাদ্দাম আলী (৪৭), পিতা-মৃত আতাবুর রহমানের বাড়ির সামনে মাটিকাটা বাইপাস মোড় হতে হাবাসপুরগামী পাঁকা রাস্তার উপর একজন মাদককারবারী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

আরও পড়ুনঃ   এশিয়ান গেমসে শুধু ঋতুপর্ণারা, নেই হামজারা

উক্ত সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ গত ১২ সেপ্টেম্বর বিকাল ৫:০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বিকাল ৬:২৫ ঘটিকায় রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযুক্ত মো: আবুল হাসানের দেহ তল্লাশিকালে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচ হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে মুখবন্ধ অবস্থায় বাদামী রঙের গুড়া পদার্থ অবৈধ মাদকদ্রব্য ৫০ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ   সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

হেরোইন উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্তের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করলেন স্বাস্থ্যমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু পরিকল্পনা নয়, প্রয়োজন কার্যকর পদক্ষেপ : এলজিআরডি মন্ত্রী

তেলের মজুত ফুরিয়ে যাওয়ার শঙ্কায় সৌদি, বিশ্বের জন্য বড় বিপদের ঝুঁকি

ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের নিরামিষ আপ্যায়ন ঘিরে তুমুল বিতর্ক

এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা, ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরে আসিফ মাহমুদ

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

১০

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

১১

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

১৩

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

১৪

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

১৫

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

১৬

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

১৭

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৮

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১৯

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST