১৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ গ্রেফতারকৃত নারী। ছবি- জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় বসতবাড়িতে অভিযান চালিয়ে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। এ ঘটনায় রোজিনা খাতুন (৩৬) নামে এক নারীকে গ্রেফকার করা হয়েছে। মামলার অপর আসামি তার স্বামী মো. রুবেল হোসেন (৪৪) পলাতক রয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) বাঘা উপজেলার আলাইপুর নাপিতপাড়া মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। রাজশাহী জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) মো. মোমিনুল হাসানের নেতৃত্বে এসআই স্বপনসহ ডিবির একটি দল অভিযানটি চালায়।

আরও পড়ুনঃ   রাজপাড়া থানা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ১

পুলিশ জানায়, আলাইপুর নাপিতপাড়া এলাকার রোজিনা খাতুনের বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের নিচে রাখা কাঠের বাটসদৃশ দুটি সচল পিস্তল, তিনটি মরিচাধরা খালি ম্যাগাজিন ও পিস্তলের সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

এ ঘটনায় অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে রোজিনা খাতুন ও তার স্বামী রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযানকালে রোজিনা খাতুনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হলেও রুবেল হোসেন পালিয়ে যান।

আরও পড়ুনঃ   বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রেফতার রোজিনা খাতুন আলাইপুর নাপিতপাড়া গ্রামের মো. আলতাব হোসেনের মেয়ে এবং রুবেল হোসেনের স্ত্রী। রুবেল হোসেন একই এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র ও গুলি এবং গ্রেফতার রোজিনা খাতুনকে রাজশাহী জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির নবীন বরণ অনুষ্ঠিত

নগরীতে হানি ট্র্যাপের মাধ্যমে অর্থ আদায়, নারীসহ গ্রেপ্তার ৪

রাজশাহীতে বিএনপি মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

গোদাগাড়ীতে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ১

বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময়

বড়াইগ্রামে মাদক-সন্ত্রাস-উগ্রবাদী বিরোধী কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

রাকাব-এ নিয়াগপ্রাপ্ত কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

প্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

বাঘায় দুটি পিস্তল ও সাত রাউন্ড গুলি উদ্ধারসহ এক নারী গ্রেফতার

১০

ভূমি রক্ষা ও ফসলি জমি সুরক্ষায় কঠোর পদক্ষেপের ঘোষণা ভূমিমন্ত্রীর

১১

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১৩

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

১৪

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

১৫

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

১৬

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

১৭

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

১৮

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

১৯

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

২০

Design & Developed by: BD IT HOST