১২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় দিন দিন বেড়েই চলেছে ব্যাটারিচালিত অটো ও অটোরিকশার সংখ্যা। এসব যানবাহনের অবাধ চলাচলে বিভিন্ন সড়ক ও বাজারে যানজটের পাশাপাশি বিদ্যুতের ওপরও বাড়ছে চাপ। এরই মধ্যে আবাসিক মিটার ব্যবহার করে বাণিজ্যিকভাবে অটোর ব্যাটারি চার্জ দেওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাসাবাড়ি, দোকান ও গ্যারেজে একসঙ্গে একাধিক অটোর ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অনেক জায়গায় বাণিজ্যিক সংযোগের পরিবর্তে আবাসিক মিটার ব্যবহার করে অটোর ব্যাটারি চার্জ দেওয়া হচ্ছে। কোথাও কোথাও অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়া হচ্ছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে।
পুঠিয়ার বানেশ্বরসহ ঝলমলিয়া ধোপাপাড়া বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে সকাল থেকে রাত পর্যন্ত বিপুলসংখ্যক অটো ও অটোরিকশা চলাচল করতে দেখা যায়। এতে ব্যস্ততম সড়ক ও বাজার এলাকায় যানজটের সৃষ্টি হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।

আরও পড়ুনঃ   বিসিএসআইআর রাজশাহীর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার সমাপনী

স্থানীয়দের দাবি, উপজেলায় বর্তমানে মোট কতটি ব্যাটারিচালিত অটো ও অটোরিকশা চলাচল করছে, এর মধ্যে কতটি বৈধভাবে নিবন্ধিত এবং কতগুলো স্থানে অটো চার্জিং করা হচ্ছে—এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত জরিপ ও নজরদারি প্রয়োজন।

এদিকে পুঠিয়া উপজেলায় লোডশেডিং ও লো-ভোল্টেজের কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তির অভিযোগও রয়েছে। তবে অটো চার্জিংয়ের কারণে বিদ্যুতের ঘাটতি বা লোডশেডিং কতটা বাড়ছে, তা নিশ্চিত করতে কারিগরি তথ্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন।

আরও পড়ুনঃ   বেনাপোল কাস্টমসে অর্থবছরের প্রথম ৬ মাসে রাজস্ব ঘাটতি ১ হাজার ১৩ কোটি

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পুঠিয়া জোনের ডিজিএম আহসানুল করিম বলেন, “পুঠিয়ায় বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় লোডশেডিং হচ্ছে। আবাসিক মিটারে অবৈধভাবে অটোরিকশা চার্জ দেওয়ার বিষয়টি আমাদের জানা আছে। অভিযোগ পাওয়া গেলে অভিযান চালিয়ে তা বন্ধ করে দেওয়া হয়।”

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, আবাসিক মিটারে বাণিজ্যিকভাবে অটো চার্জ দেওয়া, অবৈধ বিদ্যুৎ সংযোগ এবং অনিয়ন্ত্রিত চার্জিং পয়েন্টের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে অটো ও অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১০

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১১

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১২

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৩

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৪

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৫

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৬

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৭

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

১৮

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

১৯

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST