১১ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় মোছাঃ শাহানাজ পারভীন বীনা (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কের চকপলাশী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই কিশোরও আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে চকপলাশী এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারী শাহানাজ পারভীন বীনাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। একই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী মোঃ খালেদ (১৪) ও মোঃ নিরব (১৭) আহত হয়।

আরও পড়ুনঃ   বাবার ওপর অভিমান করে স্কুলছাত্রী আত্মহত্যা

আহত শাহানাজকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত দুই কিশোরকে প্রাথমিক চিকিৎসার জন্য একই স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহত শাহানাজ পারভীন বীনা চকপলাশী গ্রামের মোঃ শফিকুল ইসলামের স্ত্রী। আহত খালেদ ও নিরবের বাড়ি পুঠিয়ার সৈয়দপুর এলাকায়। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST