স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলার চারঘাট থানা এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ৫.৫ কেজি গাঁজা উদ্ধার করেছে সিপিএসসি, র্যাব-৫, রাজশাহী।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, সিপিএসসি এর চৌকস আভিযানিক দল রাজশাহী জেলার চারঘাট থানা এলাকায় জনৈক মোঃ আব্দুল গফুরএর বসতবাড়িতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী পরিচালনা করে তার চার ঘর বিশিষ্ট মধ্যবর্তী ঘরের চৌকির নিচে বিশেষভাবে লুকায়িত অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করে। অবৈধ মাদকদ্রব্য জব্দ করার পর মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আব্দুল গফুর (৬৪), পিতা-মৃত রহিম চৌধুরী, সাং-রাওথা, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে এবং জব্দকৃত আলামত৫.৫ কেজি গাঁজাসহ গ্রেফতার করতঃ নিরপেক্ষ স্বাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক বিধি মোতাবেক জব্দ করা হয়।
উক্ত মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST