১০ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বৃহস্পতিবার বিকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লবিতে সৌরবিদ্যুৎ চালিত এই বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করা হয়।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের গ্রামীণ ও দুর্গম অঞ্চলের সংকীর্ণ রাস্তায় দ্রুত জরুরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সৌরবিদ্যুৎ চালিত একটি বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন করা হয়েছে। যেসব মেঠোপথ বা সরু গলি দিয়ে সাধারণ অ্যাম্বুলেন্স চলাচল করতে পারে না, সেসব এলাকায় মুমূর্ষ রোগী পরিবহনে এই উদ্ভাবন অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

দেশে ব্যাপকভাবে ব্যবহৃত প্রচলিত বৈদ্যুতিক থ্রি-হুইলারকে রূপান্তর ঘটিয়ে এই অ্যাম্বুলেন্স তৈরি করা হয়েছে। যানটির মূল প্রযুক্তিগত কেন্দ্রবিন্দু হলো এতে ব্যবহৃত ‘সৌরবিদ্যুৎ চালিত ডিসি ন্যানোগ্রিড প্রযুক্তি। এটি একটি মডিউলার ও ওপেন-সোয়ার্স পাওয়ার সিস্টেম, যা সৌর প্যানেল ও ব্যাটারি থেকে শক্তি সঞ্চয় করে অ্যাম্বুলেন্সের ভেতরের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ও বৈদ্যুতিক যন্ত্রপাতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে।

যানটির ছাদে ১০০ ওয়াটের ৩টি সোলার প্যানেলসহ ৩০০ ওয়াটের সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে। পাশাপাশি একটি সেন্ট্রাল ডিসপ্লে রাখা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারী সরাসরি বিদ্যুৎ খরচ ও পাওয়ার আউটপুট পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

ছোট আকারের এই থ্রি-হুইলার অ্যাম্বুলেন্সে প্রাথমিক জরুরি সেবার পর্যাপ্ত সুবিধা যুক্ত করা হয়েছে। এর ভেতরে রোগী বহনের সুবিধার পাশাপাশি জরুরি চিকিৎসার জন্য অক্সিজেন সিলিন্ডার, নেবুলাইজার, রক্তচাপ মাপার যন্ত্র এবং ফার্স্ট-এইড বক্সের মতো প্রয়োজনীয় উপকরণ রাখা হয়েছে। এছাড়া রোগীর সুবিধার জন্য পর্যাপ্ত আলো ও ফ্যানের মাধ্যমে বাতাস চলাচলের ব্যবস্থাও রয়েছে।

গবেষক ও উদ্যোক্তা ওয়েস্টার্ণ ইউনিভার্সিটি কানাডার শিক্ষার্থী সারা খানের মতে, এই সোলার প্যানেল গাড়িটির সাধারণ চার্জিং ব্যবস্থাকে পুরোপুরি প্রতিস্থাপন করার জন্য নয়, বরং এটি অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে যেন জরুরি চিকিৎসা সরঞ্জামগুলো চলাচলের সময় নিরবচ্ছিন্নভাবে চালানো যায়। তাছড়া জরুরি কল না থাকা অবস্থায় কিংবা পার্কিংয়ের সময় সূর্যের আলো থেকে বিদ্যুৎ সংগ্রহ করে ব্যাটারি রিচার্জ করার সুবিধাও এতে রয়েছে। বড় আকারের সুবিশাল অ্যাম্বুলেন্সের বিকল্প না হলেও যেসব এলাকায় বড় গাড়ি প্রবেশ করতে পারে না বা নির্ভরযোগ্য বিদ্যুতের অভাব রয়েছে, সেসব অঞ্চলে প্রাথমিক জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী সমাধান হতে পারে।

আরও পড়ুনঃ   হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

বৃহস্পতিবার বিকালে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির লবিতে সৌরবিদ্যুৎ চালিত এই বিশেষ থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করা হয়। চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলী প্রধান অতিথি থেকে এ অ্যাম্বুলেন্স’র কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সাকলাইন ও শাকিলুর রহমান শাকিল, প্রাইম ব্যাংক ম্যানেজার সাইদ ইমাম, সারা খানের পিতা শাহ নেওয়াজ খান প্রমুখ। উল্লেখ্য, এই অ্যাম্বুলেন্স’র ব্যয় হয়েছে প্রায় আড়াই লাখ টাকা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১০

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১২

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১৩

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৪

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৫

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৬

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৭

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৮

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৯

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

২০

Design & Developed by: BD IT HOST