পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীসহ তিনজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ধোপাপাড়া, শিবপুর হাট ও মোহনপুর এলাকায় বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, মাদকসেবী লিটন শেখ ও সেলিম রেজা রবিকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জাহাঙ্গীর আলমকে ৪ মাসের এবং অপর দুইজনকে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়।
অভিযান পরিচালনা করেন পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাশ অভিযানে আনসার সদস্যদের পাশাপাশি পুঠিয়া থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতে অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST