৬ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

ছবি- সংগৃহীত

অনলাইন ডেস্ক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কারের দাবিতে ২০২৫ সালে অনুষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়া ১০ কর্মকর্তার বিরুদ্ধে দেওয়া দণ্ড প্রত্যাহার করা হয়েছে। তাদের দণ্ড মওকুফ করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।

রাষ্ট্রপতির কাছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দণ্ড মওকুফের আবেদন করার পরিপ্রেক্ষিতে রোববার (৬ সেপ্টেম্বর) পৃথক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্ত জানানো হয়।

দণ্ড মওকুফ হওয়া কর্মকর্তারা হলেন— কর অঞ্চল-২১, ঢাকার উপকর কমিশনার ইমাম তৌহিদ হাসান শাকিল; কর অঞ্চল-দিনাজপুরের অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা; কর অঞ্চল-ময়মনসিংহের যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুমিতা; কর অঞ্চল-যশোরের যুগ্ম কর কমিশনার মো. মামুন মিয়া; কর অঞ্চল-গাজীপুরের অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) চাঁদ সুলতানা চৌধুরানী; কর অঞ্চল-১২, ঢাকার অতিরিক্ত কর কমিশনার (চলতি দায়িত্ব) সুলতানা হাবীব; কর অঞ্চল-যশোরের অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ; ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট, ঢাকার যুগ্ম কর কমিশনার মামুনা খাতুন; কর অঞ্চল-ফরিদপুরের যুগ্ম কর কমিশনার মোহাম্মদ মোরশেদ উদ্দীন খান এবং মো. জিল্লুর রহমান।

আরও পড়ুনঃ   বাসায় সার্টিফিকেট বানান বোর্ড কর্মকর্তা, বিক্রি হয় ৩৫ হাজারে

২০২৫ সালে এনবিআর সংস্কারের দাবিতে শুরু হওয়া ওই আন্দোলন একপর্যায়ে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমেও উল্লেখযোগ্য বিঘ্ন সৃষ্টি করে। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।

আন্দোলনে সরাসরি যুক্ত থাকার অভিযোগে পরবর্তী সময়ে মোট ৩৯ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয় আইআরডি। তাদের মধ্যে এনবিআরের তিন সদস্য এবং একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১১

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১২

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৩

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৪

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৫

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৬

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

১৭

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST