৫ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

রাজশাহী মক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি।

স্টাফ রিপোর্টার : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহীর হারানো ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে এবং নতুন প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে জেলা ও বিভাগীয় পর্যায়ে বহুমুখী ক্রীড়া উন্নয়ন পরিকল্পনা ও নতুন টুর্নামেন্ট আয়োজন করা হবে।

আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকালে রাজশাহী মক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফাইনাল ম্যাচে টাইব্রেকার ৩-২ গোলে দুর্গাপুর উপজেলা দলকে পরাজিত করে মোহনপুর উপজেলা দল।
মন্ত্রী বিজিত খেলোয়াড়দের সান্ত্বনা দিয়ে বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে সবার আগে জয় হবে রাজশাহীর এবং রাজশাহীর ক্রীড়াঙ্গনের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়ামোদী এবং দেশের ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে খেলোয়াড়দের মাঠে নিয়ে আসছেন। দেশের ভবিষ্যৎ নেতৃত্বদানকারী নতুন প্রজন্ম যেন মাদক, মোবাইল আসক্তি ও অন্যান্য সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে মেধার বিকাশ ঘটাতে পারে, সেটিই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

আরও পড়ুনঃ   লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদানের ঘোষণা নৌ উপদেষ্টার

ভূমিমন্ত্রী বলেন, রাজশাহীর ঐতিহ্যবাহী ও প্রাচীন বড়ো স্টেডিয়ামটির অবকাঠামোগত উন্নয়ন ও মাঠ সংস্কারের পাশাপাশি অতি দ্রুত এর ফ্লাডলাইট আগের মতো সচল করার জন্য সব ধরনের রাষ্ট্রীয় প্রচেষ্টা গ্রহণ করা হবে। এই মাঠে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ফুটবল দল এবং দেশের বেশ কয়েকটি জাতীয় ক্রিকেট দলের অংশগ্রহণে বড়ো টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর ১৬টি ছোট-বড়ো মাঠ আছে যা বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে অত্যন্ত দ্রুত সংস্কার করে সুন্দর ও সবুজ খেলার উপযোগী মাঠ হিসেবে গড়ে তোলা হবে।

ভূমিমন্ত্রী ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে রাজশাহী শহরের কলেজ-স্কুলে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের নামে ‘ভলিবল গোল্ডকাপ টুর্নামেন্ট’ এবং ভবিষ্যতে ‘প্রাইম মিনিস্টার গোল্ড কাপ’ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দর্শক-শ্রোতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহবুবা হাবিবা, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, পুলিশ সুপার মো. মামুন অর রশিদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড়, দর্শক, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুনঃ   জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময়ে ধানের শীষের প্রার্থী শরিফ উদ্দিন

উল্লেখ্য যে, গত ২২ আগস্ট শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ ফাইনাল এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা দুর্গাপুর উপজেলা দলের পলাশ এবং ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় দুর্গাপুর উপজেলা দলের জুবায়ের। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় মোহনপুর উপজেলা দলের বাদল এবং সেরা গোলকিপার মোহনপুর উপজেলা দলের আবু রায়হান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগমারায় নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ সুতি জালের বাঁধ উচ্ছেদ

নগরীতে অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে অভিযানে চারজনের কারাদণ্ড

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৬ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তির পথে নতুন অগ্রগতি

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

এনবিআর সংস্কার আন্দোলন, ১০ কর্মকর্তার শাস্তি মওকুফ

১১

জাতিসংঘে ‘সবার আগে বাংলাদেশ’ নীতি তুলে ধরবেন প্রধানমন্ত্রী : শামা ওবায়েদ

১২

রাজশাহীর ক্রীড়া গৌরব ফিরিয়ে আনতে বহুমুখী পরিকল্পনা আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর

১৩

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে দুস্থদের মাঝে বিএনপির খাবার বিতরণ

১৪

রাজশাহীতে আই.এইচ.টি ছাত্রদলের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৫

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই : কাদায় চাপা পড়েছে সব

১৬

সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে : শফিকুর রহমান

১৭

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

১৮

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST