৩১ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এস এম আব্দুর রহমান, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় পুঠিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা।

আরও পড়ুনঃ   জামালপুরে রেলসেতুতে লোহার স্লিপার ক্লিপের বদলে বাঁশ!

এ সময় উপস্থিত ছিলেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনসুর রহমান, সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম, পুঠিয়া পরেশ নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিন, পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মিন্টুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আরও পড়ুনঃ   জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মকলেছুর রহমান। আলোচনা সভায় বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্যকর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, নজরুলের বিদ্রোহী চেতনা, সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

১২

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

১৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST