৩০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

ভক্তদের সুখবর দিলেন রাশমিকা মান্দানা

অনলাইন ডেস্ক : উত্থান-পতনের রঙিন এ জগতে শারীরিক চোট কোনো নতুন বিষয় নয়, তবে কাজ থেকে জোরপূর্বক বিরতি তারকাদের যেন অনেকটাই থমকে দেয়। ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন ছবি ‘মাইসা’র রোমাঞ্চকর শুটিং করতে গিয়ে বেশ কিছুদিন আগে হিপ ইনজুরিতে পড়েছিলেন এই তারকা।

ফলে চিকিৎসকের পরামর্শে অভিনয় থেকে বিরতিতে থাকতে হয়েছে। তবে সব উদ্বেগ কাটিয়ে অবশেষে কাজে ফেরার সুখবর দিলেন রাশমিকা। যদিও দীর্ঘ এই বিরতি শেষে কাজে ফেরার আনন্দের মাঝে জড়িয়ে আছে কিছুটা মনখারাপও।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৃহবন্দি দিনগুলোর স্মৃতিময় কিছু ছবি ও ভিডিও তুলে ধরেছেন রাশমিকা। সেখানে তাকে পরিবারের সঙ্গে সময় কাটাতে, পূজা দিতে, প্রিয় পোষা কুকুরের সঙ্গে খেলা করতে, ধাঁধা মেলাতে এবং বাগানের রূপ উপভোগ করতে দেখা গেছে।

এসব মুহূর্তের কোলাজ শেয়ার করে ক্যাপশনে তারকা লেখেন, ‘আমি খুব শিগগিরই আবার কাজে ফিরছি, কিন্তু সত্যি বলতে এই দিনগুলোকে আমি ভীষণ মিস করব।’ ইনজুরিতে পড়ার আগে টানা একাধিক প্রজেক্টের কাজে ব্যস্ত সময় পার করছিলেন রাশমিকা।

আরও পড়ুনঃ   সর্বোচ্চ গোলদাতা মাশরাফি ইসলামকে এলাকাবাসীর নাগরিক সংবর্ধনা

তার হাতে থাকা অন্যতম আলোচিত প্রজেক্ট ‘মাইসা’। গন্ড উপজাতির পটভূমিতে নির্মিত এই ইমোশনাল অ্যাকশন থ্রিলার সিনেমায় রাশমিকাকে দেখা যাবে এক সাহসী উপজাতীয় নারীর চরিত্রে, যা তার আগের চরিত্রগুলোর চেয়ে সম্পূর্ণ ভিন্ন।

এছাড়া বিজয়ের বিপরীতে ‘রণবালী’ সিনেমায় তাকে দেখা যাবে। রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত এই তেলুগু পিরিয়ড ড্রামাটি ব্রিটিশ আমলের ভারতীয় ইতিহাসের কিছু অজানা অধ্যায়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে, যা আগামী ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ভারতে বিস্ফোরণে নিহত অন্তত ১১

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি

রাষ্ট্রীয় মর্যাদায় পিতামাতার পাশে চিরনিদ্রায় সাবেক আইজিপি ড. এম এনামুল হক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ

নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করলেন স্থানীয় সরকার মন্ত্রী

আইন-শৃঙ্খলা, জনসেবা ও উন্নয়ন কার্যক্রমে মাঠ প্রশাসনের সমন্বয় বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে রুয়েটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ

১০

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১১

বাগমারায় নজরুল বর্ষের উদ্বোধন

১২

সাবেক আইজিপি ড. এম. এনামুল হকের জানাজায় জেলা পরিষদ প্রশাসক

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২

১৪

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

পুঠিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা

১৬

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১৭

নগরীর ড্রেনের কাদামাটি উত্তোলন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৮

নগরীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার

১৯

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST