২৯ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় আইন ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় আইন, মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা ও বৃক্ষ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তর জামালপুর যুব সমাজ ও এলাকার সাধারণ জনগণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল লক্ষ্য মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি এবং পরিবেশ সুরক্ষায় বেশি বেশি গাছ লাগাতে মানুষকে উৎসাহিত করা।

আরও পড়ুনঃ   রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

অনুষ্ঠানে কাজেম উদ্দিনের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ রবিউল ইসলাম।

আয়োজকরা জানান, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পাশাপাশি সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা জরুরি। কর্মশালায় মাদক নিয়ন্ত্রণে প্রচলিত আইন, মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

আরও পড়ুনঃ   তারেক রহমানের সংবর্ধনায় যাওয়ার পথে কৃষক দল নেতার মৃত্যু

এছাড়া কর্মসূচির অংশ হিসেবে উপস্থিতদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা প্রদান করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বক্তব্য রাখেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা ও কারাদণ্ড

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাগমারায় আইন ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা

ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

রুয়েটে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপণ

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

নগরীতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই যুবক গ্রেপ্তার

পুঠিয়ায় জমি অবৈধ দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

১০

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু

১১

রাজপাড়া থানা জামায়াতের রুকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

১২

নিয়ামতপুরে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষক

১৩

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা

১৪

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন

১৫

ভূমিকম্পে কাঁপল চীন, নেপালে উচ্চ সতর্কতা জারি

১৬

নেপাল-তিব্বতে বন্যায় প্রাণহানি বেড়ে ৩৯২, নিখোঁজ ১,৪০০

১৭

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল : সিইসি

১৮

নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৯

আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় বদলে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম

২০

Design & Developed by: BD IT HOST