২৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় হট্টগোল

অনলাইন ডেস্ক : সিলেট সিটি করপোরেশন (সিসিক) এলাকায় নতুন আরোপিত গৃহকর নিয়ে সিটি করপোরেশনের মতবিনিময় সভায় উত্তেজনা, হট্টগোল ও তর্কাতর্কির ঘটনা ঘটেছে। পরে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার (২২ মে) রাতে নগরীর আমান উল্ল্যাহ কনভেনশন সেন্টারে সিসিক আওতাধীন পুরোনো ২৭টি ওয়ার্ডের হোল্ডিং সমূহের অ্যাসেসমেন্ট/রি-অ্যাসেসমেন্ট করারোপ বিষয়ে নাগরিকদের সাথে মতবিনিময় সভায় এই ঘটনা ঘটে।

মতবিনিময় সভার শুরুতে সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান আরোপিত গৃহকর তৈরির প্রেক্ষাপট নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন শুরু করেন। এসময় উপস্থিত নাগরিকরা ডকুমেন্টারি বন্ধ করে মূল আলোচনায় যাওয়ার দাবী জানান।

আরও পড়ুনঃ   নগরীতে নারীসহ দুই অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

এ সময় নুরুল ইসলাম দীনেশ নামে ব্যক্তি কথা মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলার চেষ্টা করেন। এতে সিসিকের ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম তাকে বাধা দিয়ে সিসিকের বাসিন্দা দীনেশের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন।এসময় দীনেশের সাথে আগত নাগরিকরা প্রতিবাদ জানালে আরও কয়েকজন কাউন্সিলর সাধারণ নাগরিকদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসময় দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ও হট্টগোল দেখা দেয়। পরে সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর সভার কার্যক্রম পুনরায় শুরু হয়।

আরও পড়ুনঃ   তিন দিবসকে সামনে রেখে অনিশ্চয়তার মধ্যে গদখালীর ফুলচাষিরা

গৃহকর নিয়ে সিসিকের আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরীর নাদেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রঞ্জিত সরকার, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব এবং সংরক্ষিত মহিলা আসন-৩৯ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১০

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৩

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৫

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৭

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৮

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৯

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST