১৫ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বড়াইগ্রাম পৌরসভার ধামানিয়াপাড়া মহল্লা এখন শোকে স্তব্দ। এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের আপন দুই ভাই সহ একই মহল্লার ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সর্বশেষ একজনের মৃত্যু হয়েছে। তার নাম নাজমুল হোসেন (৩৫)। তিনি ওই মহল্লার সাদেক মন্ডলের ছেলে। ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জন। এদের মধ্যে ৩ জনের বাড়ি ধামানিয়াপাড়ায় ও একজনের বাড়ি একই পৌরসভার লক্ষীপুরে । বর্তমানে আহত আরও ২ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে যাচ্ছে। নিহত ও আহতরা সকলেই গরু ব্যবসায়ী ছিলেন।

আরও পড়ুনঃ   তিয়েনআনমেন স্কয়ারে চীনা বীরদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গত ৮ আগস্ট বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের নাটোরের গুরুদাসপুর নয়াবাজার এলাকায় গরুবাহী ভুটভুটির সঙ্গে যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মারা যায় ২ জন। পরের দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও একজন এবং শনিবার দুপুরে সর্বশেষ মারা যায় একজন। দুর্ঘটনায় নিহতরা হলেন, ধামানিয়াপাড়া মহল্লার আপন দুই ভাই আক্কাছ আলী ও জাহাঙ্গীর আলম, নাজমুল হোসেন এবং লক্ষীপুর মহল্লার আব্দুর রহমান।

আরও পড়ুনঃ   তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত

বনপাড়া হাইওয়ে থানার এ্যাকটিং অফিসার ইনচার্জ আলমগীর হোসেন জানান, চান্দাইকোনা গরুর হাটে যাওয়ার পথে গরুবাহী একটি ভুটভুটির সঙ্গে ঢাকা থেকে রাজশাহীগামী আরআর ট্রাভেলস নামক একটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে এবং মামলা রুজু করা হয়েছে। পলাতক চালককে খুঁজে বের করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST