১৫ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই। অগ্নকান্ডে ৩ পরিবারের ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামে নুরু হক নুরুর বাড়িতে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ইমদাদুল হকের স্ত্রী নিলুফা প্রথমে আগুন দেখতে পেয়ে চিৎকার করেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ   বিনা টিকিটের যাত্রী থেকে বাড়তি ভাড়া আদায়, ২ রেল কর্মচারী বরখাস্ত

অগ্নিকান্ডে নগদ ৩ লাখ টাকা ধান-চাল স্বর্ণালংকার, গম, পাট, পেঁয়াজ, রসুন, টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ, পুড়ে ছাই। অগ্নিকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

স্থানীয়রা জানান, নূরুল হক নূরুর গরুরঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে সাতটি সেমিপাকা টিনশেড ঘর, তিনটি গরুরঘর ও তিনটি রান্নাঘর পুড়ে যায়।

বাঘা ফায়ার সার্ভিসের সহকারী স্টাফ অফিসার মিনহাজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ   রাবির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

অগ্নকান্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। অতিরিক্ত দায়িত্বে থাকা বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জান্নাতুল ফেরদৌসকে মুঠোফোন একাধিকবার ফোন করে রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বাঘা-চারঘাটে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নিতে সেখানে পরিদর্শনে যান এবং তাদের আর্থিক সহযোগিতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST