১৪ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

অনলাইন ডেস্ক : ২০২১ সালে তালেবান গোষ্ঠী ক্ষমতায় ফেরার পর থেকে আফগানিস্তানে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

সংস্থাটি মনে করে, তালেবান গোষ্ঠী ক্ষমতায় ফেরার পাঁচ বছর পরও আফগানিস্তানে এত নারী শিশুর শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি সমাজ ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সে প্রভাব হবে দীর্ঘস্থায়ী।

ইউনেস্কোর তথ্য অনুযায়ী, আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত মেয়ের সংখ্যা এ বছর প্রায় ২ লাখ বেড়েছে৷ মেয়েদের মাধ্যমিক শিক্ষায় নিষেধাজ্ঞা বহাল থাকলে ২০৩০ সালের মধ্যে মোট সংখ্যা ২৪ লাখ থেকে বেড়ে প্রায় ৪০ লাখ হয়ে যেতে পারে।

আরও পড়ুনঃ   রোগাক্রান্ত পশু জবাই ও বাসি মাংস বিক্রয়ে কঠোর অবস্থানে পুঠিয়া প্রশাসন

এ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইউনেস্কোর ‘জরুরি পরিস্থিতিতে শিক্ষা’ বিষয়ক কর্মসূচির সমন্বয়কারী হোদা জাবেরিয়ান বলেন, “বিশ্বে আফগানিস্তানই বিশ্বের একমাত্র, যেখানে মেয়ে ও নারীদের মাধ্যমিক ও উচ্চশিক্ষায় আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা রয়েছে৷” তিনি আরো বলেন, ‘‘একটি শিশুর শিক্ষার ক্ষেত্রে পাঁচ বছর সাময়িক বিরতি নয়। এই সময়টা পরিষ্কারভাবেই মাধ্যমিক শিক্ষার প্রায় পুরো একটি পর্যায়ের সমান৷”

‘লিঙ্গভিত্তিক বর্ণবাদ’
দুই দশক ধরে চলা যুদ্ধের এক পর্যায়ে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান থেকে সরে এলে ২০২১ সালের ১৫ আগস্ট ক্ষমতা দখল করে তালেবান। শুরুতে নারীদের পড়াশোনা চালিয়ে যেতে দেওয়া হবে – আন্তর্জাতিক সম্প্রদায়কে তালেবান সরকার এমন আশ্বাস দিলেও ২০২২ সালের মার্চে মেয়েদের জন্য মাধ্যমিক স্কুল-শিক্ষা নিষিদ্ধ করা হয়। নারীদের বিশ্ববিদ্যালয়ে যাওয়াতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয় ওই বছরের ডিসেম্বরে৷ দুটি সিদ্ধান্তকেই তখন ‘সাময়িক’ পদক্ষেপ বলা হলেও এখনো সেগুলো প্রত্যাহার করেনি তালেবান সরকার।

আরও পড়ুনঃ   রসায়নে নোবেলজয়ীর নাম ঘোষণা হবে আজ

তালেবান কর্তৃপক্ষের দাবি, ইসলামি আইন ও আফগান সংস্কৃতির নিজস্ব ব্যাখ্যার আলোকে তারা নারীদের অধিকারকে সম্মান করে।

উল্লেখ্য, তালেবানের নিষেধাজ্ঞাগুলো কেবল মেয়ে এবং নারীদের শিক্ষাতেই সীমাবদ্ধ নয়। কর্মসংস্থান ও চলাফেরার ক্ষেত্রেও নারীদের সীমাবদ্ধতা অনেক বেড়েছে৷ আফগানিস্তানের পাবলিক পার্ক, জিম ও বিউটি স্যালনেও এখন নারীদের প্রবেশ নিষেধ।

নিষেধাজ্ঞার এই সামগ্রিক ব্যবস্থাকে ‘লিঙ্গভিত্তিক বর্ণবাদ’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘ। ক্ষমতায় ফেরার পাঁচ বছর হয়ে গেলেও তালেবান প্রশাসনকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে একটি মাত্র দেশ – রাশিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১০

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১১

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১২

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৩

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৫

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৬

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১৯

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

২০

Design & Developed by: BD IT HOST