৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

অনলাইন ডেস্ক : কৃষ্ণসাগর উপকূলীয় রাশিয়ার জনপ্রিয় পর্যটন নগরী গেলেন্দঝিকে ইউক্রেনের ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। সোমবার ইউক্রেনের সামরিক বাহিনীর এই হামলায় আহত হয়েছেন আরও ৪০ জন। এই হামলার ঘটনাকে বেসামরিক নাগরিকদের ওপর ইউক্রেনের উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলে অভিহিত করেছে মস্কো।

তবে হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। রাশিয়ার মতো ইউক্রেনও ২০২২ সালে শুরু হওয়া এই পূর্ণাঙ্গ যুদ্ধে বেসামরিক নাগরিকদের ওপর উদ্দেশ্যপ্রণোদিতভাবে হামলা চালানোর কথা অস্বীকার করে আসছে।

গেলেন্দঝিকে হামলার একাধিক ভিডিও স্বতন্ত্রভাবে যাচাই করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। ভিডিওতে দেখা যায়, গেলেন্দঝিক শহরের কাছের জনবহুল সৈকত এলাকায় একটি ড্রোন প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে আছড়ে পড়ে।

আরও পড়ুনঃ   যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

গেলেন্দঝিক শহরটি যে অঞ্চলের অধীনে রাশিয়ার সেই দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ এই ঘটনাকে মর্মান্তিক বলে অভিহিত করেছেন। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, আজ যা ঘটেছে সেটি কিয়েভ সরকারের বেসামরিক জনগণের ওপর একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা, যার সঙ্গে কোনো ধরনের সামরিক অবকাঠামোর বিন্দুমাত্র সম্পর্ক নেই।

স্থানীয় কর্তৃপক্ষ বলেছে, গেলেন্দঝিক রিসোর্ট এলাকার আর্খিপো-ওসিপোভকা নামের একটি গ্রামে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পরপরই সেখানে জরুরিভিত্তিতে চিকিৎসকদের একটি বিশেষ দল পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ   ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গেলেন্দঝিকে বিস্ফোরণে আহত তিন শিশুসহ ২১ জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ইউক্রেনের বিরুদ্ধে সন্ত্রাসের পথ বেছে নেওয়ার অভিযোগ তুলেছেন।

গত মাসে রাশিয়া ইউক্রেনের অভ্যন্তরে রুশ অধিকৃত জাপোরিজিয়া অঞ্চলের একটি হলিডে ক্যাম্পে হামলা চালিয়ে চার শিশুসহ ১১ জনকে হত্যা করার জন্য কিয়েভ বাহিনীকে অভিযুক্ত করেছিল।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST