৩ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারীর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

স্টাফ রিপোর্টার : একটি গাছ শুধু ছায়াই দেয় না, দেয় নির্মল বাতাস, সবুজে মোড়া ভবিষ্যতের প্রতিশ্রুতি। সেই প্রত্যয়ে পরিবেশ রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার বার্তা নিয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারীর উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে আম পাড়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোয়ালিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলামসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। তারা নিজ হাতে গাছের চারা রোপণ করেন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে চারাগুলোকে বড় করে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় ওসি মাছুমা মুস্তারী বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ   বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রমেও নিয়মিত অংশগ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বোয়ালিয়া মডেল থানার এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১০

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১২

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৩

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৪

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৫

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৬

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৭

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৮

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৯

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST