২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মান্দায় দরজা কেটে গরু চুরি

স্টাফ রিপোর্টার মান্দা (নওগাঁ) : নওগাঁর মান্দায় গোয়ালঘরের দরজা কেটে কৃষকের দুটি গাভী চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরদল। সোমবার গভীররাতে উপজেলার কশব ইউনিয়নের তালপাতিলা গ্রামে চুরির এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাভী দুটির মূল্য দুই লাখ টাকা হবে বলে ভুক্তভোগী কৃষকের পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ   তানোরে অবসরকালীন শিক্ষক-কর্মচারীগনের মাঝে চেক বিতরণ

ভুক্তভোগী কৃষক দেলবর রহমান বলেন, সোমবার সন্ধ্যার দিকে গাভী দুটি গোয়ালঘরে তুলে দরজা তালাবদ্ধ করে দেওয়া হয়। এরপর রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।

কৃষক দেলবর রহমান আরও বলেন, প্রকৃতির ডাকে সাড়া দিয়ে রাত তিনটার দিকে তিনি বাইরে যান। এ সময় দেখেন গোয়ালঘরের দরজা খোলা অবস্থায় রয়েছে। এগিয়ে গিয়ে দেখেন গাভী দুটি নেই। রাতের যে কোনো সময় চোরেরদল দরজা কেটে গরু দুটি নিয়ে গেছে।

আরও পড়ুনঃ   চারঘাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৭ লাখ ৫০ হাজার টাকা

এ প্রসঙ্গে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গরু দুটি উদ্ধারে কাজ করছে পুলিশ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় ফসলি জমিতে অবৈধ পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

১

রাজশাহীতে ভূমি অফিসে পেট্রোল বোমা হামলা, নিরাপত্তা জোরদার

২

গোদাগাড়ীতে ডিবি পরিচয়ে প্রতারণার চেষ্টা, ৭ মামলার আসামি গ্রেপ্তার

৩

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ কমিটির নেতৃবৃন্দের সাক্ষাৎ

৪

নিয়ামতপুরে ঘাসফুলের উদ্যোগে গবাদিপশুর টিকাদান ও কৃমিনাশক ঔষধ বিতরণ

৫

নাটোরের নলডাঙ্গায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

৬

নগরীতে চোরাই মোবাইল উদ্ধারসহ ৬ মাসের কারাদণ্ড

৭

পুঠিয়ায় জমির ন্যায্য মূল্য নির্ধারণে গণশুনানি

৮

সংবিধান মানুষের জন্য, মানুষের প্রয়োজনে সংবিধান পরিবর্তন হবে: ড. আবু ইউসুফ সেলিম

৯

আ.লীগের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়ায় বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে : নাহিদ ইসলাম

১০

রাবি প্রক্টরের বাসভবনে ককটেল বিস্ফোরণ, ফেসবুকে হুমকি

১১

গোদাগাড়ীতে বিএনপি অফিসে অগ্নিসংযোগের চেষ্টা ও ককটেল বিস্ফোরণ মামলায় আটক ১৫

১২

নিয়ামতপুরে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণের উদ্বোধন

১৩

রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের মহাপরিচালকের সাক্ষাৎ

১৪

নগরীতে স্পেশাল টিমের অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬

১৬

রাজশাহীতে ৫০ গ্রাম হেরোইনসহ দুইজন গ্রেফতার

১৭

অর্থ পাচার-লুটপাট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ সকল অপরাধের বিচার হবে : তথ্যপ্রতিমন্ত্রী

১৮

সমন্বিত উদ্যোগ ও সামাজিক সচেতনতায় বাল্যবিবাহ নির্মূল সম্ভব : সমাজকল্যাণমন্ত্রী

১৯

আগামী ডিসেম্বরের মধ্যেই কক্সবাজারের ট্যুরিজম মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST