২ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

রবিবার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের নিমিত্তে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি। ছবি- কাবিল হোসেন

স্টাফ রিপোর্টার : পবা-মোহনপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন জানিয়েছেন, জনগণের সকল সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব না হলেও পর্যায়ক্রমে সবার সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকারের কর্মসূচি এবং ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার আলোকেই দেশ ও নিজ নির্বাচনী এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন করা হবে।

রবিবার দুপুরে মোহনপুর উপজেলা পরিষদ পুরাতন হলরুম চত্বরে অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নের নিমিত্তে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন এমপি।

এমপি তার নির্বাচনী এলাকার জনগণ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে স্বীকার করেন যে বহু মানুষের নানা ধরনের সমস্যা রয়েছে এবং রাতারাতি সবাইকে সহযোগিতা করা সম্ভব নয়। তবে তিনি প্রতিশ্রুতি দেন যে, সবার ঐকান্তিক প্রচেষ্টায় এবং বর্তমান সরকারের কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে একেকজনকে একেকভাবে সহযোগিতা করা হবে।

নির্বাচনের আগে দেওয়া ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ প্রস্তাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে এমপি মিলন বলেন, একটি অকেজো ও বিনষ্ট রাষ্ট্রকে মেরামত করার জন্যই এই প্রস্তাবনা দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এই ৩১ দফার প্রতি আস্থা রেখেই দেশের মানুষ তাঁদের সংসদ সদস্য এবং মাননীয় প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেছেন। বর্তমানে সেই আলোকেই সরকার কাজ করে যাচ্ছে।

পবা-মোহনপুরের ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, এলাকার সকল ধরনের উন্নয়ন, বিশেষ করে আর্থ-সামাজিক উন্নয়নের রূপরেখা কীভাবে গড়ে উঠবে, তার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তাদের হাতে রয়েছে। আগামী দিনে এসব পরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

জনগণের প্রতি আস্থা রেখে একটি পরিকল্পিত ও উন্নত পবা-মোহনপুর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানের পর অতিদরিদ্র জনগোষ্ঠীর মাঝে জীবিকা উন্নয়নে অটো রিক্সা, ট্রাই সাইকেল এবং মিলিং মেশিন বিতরণ করেন এমপি।

অটোরিক্সা উপহার পেয়ে দরিদ্র সারোয়ার জামান হাতেম বলেন, এই মূল্যবান উপহারটি তার ও তার পরিবারের জীবনে নতুন আশার আলো নিয়ে আসবে।

আরও পড়ুনঃ   রাবির ভর্তি পরীক্ষা এখন থেকে বিভাগীয় ৫ শহরে

এর মাধ্যমে তিনি পরিবারের ভরণপোষণ থেকে শুরু করে সন্তানদের লেখাপড়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো নিশ্চিন্তে পালন করতে পারবো।

এছাড়াও তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “গাড়িটা পেয়ে আমার অনেক উপকার হলো। কারণ, এই গাড়িটা দিয়ে আমার পরিবার চালানো, বাচ্চাদের মানুষ করা, তাদের লেখাপড়ার খরচ জোগানোসহ নিজের এবং অন্যান্য সব প্রয়োজন মেটানো সম্ভব হবে।”

এমন একটি জীবনমান উন্নয়নকারী উদ্যোগের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি আজীবন ঋণী থাকবেন বলে জানান।

মোহনপুর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নিবার্হী অফিসার ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সাধারণ সম্পাদক মাহবুব আর রশীদ, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজিম উদ্দিন সরকার, বর্তমান সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও আব্দুল কাদের সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST