২৭ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

প্রকৃত মালিকদের কাছে উদ্ধার করা মোবাইল ফোন হাতে তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   তানোর থানায় ওসি হিসেবে যোগ দিলেন এস এম মাসুদ পারভেজ

জেলা পুলিশ জানায়, রাজশাহীর আটটি থানায় মোবাইল ফোন হারিয়ে ৫০ জন ব্যক্তি বিভিন্ন সময়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ সুপারের কার্যালয়ের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) শাখা তথ্যপ্রযুক্তির সহায়তায় মোবাইল ফোনগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৫০টি মোবাইল ফোনের মধ্যে ভিভো ১০টি, স্যামসাং ৯টি, শাওমি ৮টি, রিয়েলমি ৯টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৩টি, ওপ্পো ৩টি, ওয়ানপ্লাস ১টি, নোকিয়া ১টি এবং অনার ২টি রয়েছে।

আরও পড়ুনঃ   ‘তোমরা এই হলের মেয়েদের প্রস্টিটিউশনে বাধ্য করেছ’

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধার করা মোবাইল ফোন ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের সেবার পরিধি আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য রাজশাহী জেলা পুলিশের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এ ধরনের সেবা অব্যাহত রাখার প্রত্যাশা জানান তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST