২১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

বড়াইগ্রামে পানিতে ডুবে শিশু ও ট্রাক্টর চাপায় যুবক নিহত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে পৃথক স্থানে পানিতে ডুবে ৫ বছর বয়সী শিশুপুত্র ও মাটিবাহী ট্রাক্টরের চাপায় এক যুবক নিহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার রেজুর মোড় এলাকার নিজামুদ্দিন প্রামাণিকের ছেলে হামিম (৫) এর লাশ বাড়ির অদূরে একটি পুকুর থেকে উদ্ধার করে। জানা যায়, বেলা ৪টার দিকে সে বাড়ির পাশে ফুটবল নিয়ে খেলা করছিলো। সন্ধ্যা অবধি তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা। ধারণা করা হচ্ছে. পুকুরে ফুটবলটি পড়ে গেলে সে তা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
অপরদিকে রাত ১১ টার দিকে বড়াইগ্রাম ইউনিয়নের পিওভাগ গ্রামে মাটিবাহী ট্রাক্টরের চাপায় মেহেদী হাসান (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে। সে নওগাঁর ধামাইরহাট চক ভবানীপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে। জানা যায়, সে নিজেই ট্রাক্টর চালক এবং ট্রাক্টর চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে সেখানে চাপা পড়ে সে ঘটনাস্থলেই মারা যায়।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ শফিউল আযম খাঁন ঘটনা দু’টির সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST