২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। ছবি-আরএমপি

স্টাফ রিপোর্টার : অপরাধ নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি এবং জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

সভায় দ্রুত মামলা নিষ্পত্তি, গুণগত ও মানসম্মত তদন্ত নিশ্চিত করা, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা, রাত্রিকালীন টহল বৃদ্ধি, মেডিকেল সার্টিফিকেট ও ময়নাতদন্তের প্রতিবেদন দ্রুত প্রাপ্তি, ভোগান্তিমুক্ত পুলিশি সেবা প্রদান এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ   ক্ষুধা অভাবের কারণে হয় না, এটি অর্থনৈতিক ব্যবস্থার ব্যর্থতা : ড. ইউনূস

সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   চলতি বছরে সব টেস্ট খেলতে চান সাকিব

সভায় আরএমপির সব উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ পুলিশ সুপার, পিবিআই রাজশাহী, র‍্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি, নৌ পুলিশ, রাজশাহী সিটি করপোরেশন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিআইডির প্রতিনিধিরা অংশ নেন।

এ ছাড়া বিভিন্ন এনজিওর প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ, রাজশাহী চেম্বার অব কমার্সের প্রতিনিধি, দিনের আলো হিজড়া সংগঠন রাজশাহীর সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST