২৩ জুলাই ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

বৃহস্পতিবার সকাল ১১টায় নগর ভবনে প্রশাসক এর দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী ওয়াসার নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ হারুন-অর-রশীদ (যুগ্মসচিব)। বৃহস্পতিবার সকাল ১১টায় নগর ভবনে প্রশাসক এর দপ্তর কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ওয়াসার এমডিকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং পারস্পরিক সমন্বয় বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।

এ সময় রাজশাহী ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পরিচ্ছন্ন, সবুজ ও পরিকল্পিত রাজশাহী মহানগরী গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে ওয়াসার সেবার মান আরও উন্নত করতে রাসিক প্রশাসকের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

এ সময় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “আমাদের মূল উদ্দেশ্য জনগণের দোরগোড়ায় সর্বোত্তম সেবা পৌঁছে দেওয়া। রাজশাহীর উন্নয়ন ও মানুষের কল্যাণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি রাজশাহী ওয়াসার কার্যক্রমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

মতবিনিময়কালে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই নগর উন্নয়ন এবং জনস্বার্থে পরিচালিত কার্যক্রমকে আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী ওয়াসার মধ্যে বিদ্যমান সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ২

এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব মোঃ সোহেল রানা, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম ও জেলা দায়রা জজ) মোঃ ফয়সল তারেক, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST